1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

চাঁপাইনবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন ও রোগমুক্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৩৮ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন ও রোগমুক্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

গণতন্ত্রের মা, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী ও দ্রুত রোগমুক্তি কামনায় চাঁপাইনবাবগঞ্জে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে শুক্রবার বিকেলে শহরের টাউন ক্লাবে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সম্মানিত আহ্বায়ক জনাব গোলাম জাকারিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম কবির, চাঁপাইনবাবগঞ্জ সদর থানা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি কৃষিবিদ কামরুল আরেফিন বুলু, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপি সেক্রেটারি এ এইচ এম এম জামাল বাচ্চু, জেলা বিএনপির সদস্য ওবায়েদ পাঠান, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক ইউসুফ রাজা, জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অসামান্য অবদান রেখেছেন। তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে তিনি জনগণের অধিকার ও উন্নয়নের জন্য কাজ করেছেন।

বক্তারা আরো বলেন, দেশের গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার প্রয়োজনীয়তা আজ আরো বেশি অনুভূত হচ্ছে। তাঁরা দেশবাসীর কাছে তাঁর দীর্ঘায়ু ও সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন।

মাহফিল শেষে কোরআন তেলাওয়াত, মোনাজাত ও তবারক বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর