1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

নান্দাইলের হত্যা মামলার আসামী নাদিম ও সোমা র‌্যাবের হাতে গ্রেফতার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৮৯ বার পঠিত

নান্দাইলের হত্যা মামলার আসামী নাদিম ও সোমা র‌্যাবের হাতে গ্রেফতার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ জেলার নান্দাইল থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামী মোঃ নাদিম (২৬) ও মোছাঃ সোমা আক্তার (২৪) কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিএসসি ময়মনসিংহ।

র‌্যাব সূত্রে জানা যায়, বাদী হোসনে আরা (৪৮) এর ছেলে নিহত মোঃ রিয়াদ মিয়া (২৮) পেশায় রাজমিস্ত্রী ছিলেন। তার বন্ধু ও মামলার ১ নং আসামী নাদিমসহ স্থানীয় কয়েকজনের সাথে পূর্ব পরিচয় ছিল। গত ২৯ জুলাই ২০২৫ তারিখে নান্দাইল উপজেলার আগারগাঁও দীঘিরপাড় এলাকায় স্থানীয়রা রিয়াদকে চোর সন্দেহে আটক করে এবং নাদিমের সন্ধান দিতে বলে। পরবর্তীতে রিয়াদ ও নাদিমকে স্থানীয়দের কাছ থেকে জিম্মা নেয় মামলার ২ নং আসামী ময়না খাতুন ও ৩ নং আসামী সোমা আক্তার।

সন্ধ্যায় তাদের নিজেদের বাড়িতে নিয়ে গিয়ে নাদিম, সোমা আক্তারসহ আসামিরা রিয়াদকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের মা হোসনে আরা বাদী হয়ে ১ আগস্ট ২০২৫ তারিখে নান্দাইল থানায় হত্যা মামলা (মামলা নং-০১, ধারা-৩০২/৩৪ দণ্ডবিধি) দায়ের করেন।

পরে র‌্যাব-১৪ গোয়েন্দা তৎপরতা চালিয়ে আসামীদের অবস্থান শনাক্ত করে। সোমবার (১৮ আগস্ট ২০২৫) রাত ২টা ৩৫ মিনিটে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার শাহজাহান রোলিং মিল সংলগ্ন এলাকায় র‌্যাব-১৪ ময়মনসিংহ সিপিএসসি’র একটি দল সদর কোম্পানী র‌্যাব-১১ এর সহযোগিতায় অভিযান চালিয়ে নাদিম ও সোমা আক্তারকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর