1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ময়মনসিংহে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্য সামনে”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৬১ বার পঠিত

“ময়মনসিংহে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্য সামনে”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার ১৮ আগস্ট ময়মনসিংহে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন করা হয়েছে।

সকালে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন পুকুরে পোনামাছ অবমুক্ত করার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এর পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা পরিষদ মিলনায়তন পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালি শেষে জেলা মৎস্য দপ্তরের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুফিদুল আলম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।

বিভাগীয় কমিশনার বলেন, “মাছে-ভাতে বাঙালি। মাছ প্রাচীনকাল থেকে বাঙালির প্রধান খাদ্য। দেশের মৎস্যচাহিদার প্রায় ৬০% চাষকৃত মাছ পূরণ করছে। মাছের খাবারে ধাতব উপাদান থাকা মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এসব বর্জন করতে হবে। এছাড়া ময়মনসিংহে চাষকৃত মাছ দেশের পাশাপাশি বিদেশেও রপ্তানি করা সম্ভব।”

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন স্বাগত বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দী ও মৎস্য অধিদপ্তরের পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস।

আলোচনা সভায় ময়মনসিংহের মৎস্যচাষী, ব্যবসায়ী, শিক্ষক, ছাত্রছাত্রী ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন। সভার শেষে বিভিন্ন ক্যাটাগরিতে সফল মৎস্যচাষীদের পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর