1. admin@dailybanglanewstv.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ময়মনসিংহে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর বর্ণাঢ্য উদ্বোধন

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১২৩ বার পঠিত

ময়মনসিংহে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর বর্ণাঢ্য উদ্বোধন

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ১৮ আগস্ট সোমবার ময়মনসিংহে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ (১৮-২৪ আগস্ট) এর উদ্বোধন করা হয়েছে। মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে এদিন সকালে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা পরিষদ মিলনায়তন পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালি শেষে ময়মনসিংহে জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা মৎস্য দপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ।

বিভাগীয় কমিশনার বলেন, ‘মাছে-ভাতে বাঙালি’ উপমাটি বাঙালি জাতিসত্তার অভিন্ন অনুষঙ্গ। প্রাচীনকাল থেকেই এ অঞ্চলের মানুষের খাদ্যাভ্যাসের প্রধান উপাদান মাছ। মাছ স্বাস্থ্যগতভাবে সবচেয়ে নিরাপদ খাবারগুলোর মধ্যে একটি। মাছের চর্বি শরীরের জন্য নিরাপদ। দেশের মৎস্যচাহিদার প্রায় ৬০% চাষকৃত মাছ পূরণ করছে। দেখা গেছে, মাছের খাবারের সাথে ধাতব উপাদান পাওয়া যাচ্ছে, যা মানবশরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। মাছকে দেয়া খাবারের তালিকা থেকে এ ধরনের বিষাক্ত উপাদান বর্জন করতে হবে।

তিনি বলেন, ময়মনসিংহ বিভাগে প্রায় দুই লাখের উপর মৎস্যচাষী আছে। এই বিভাগে মৎস্যচাষ এবং মাছচাষীদের প্রবৃদ্ধি অত্যন্ত আশাব্যঞ্জক। ময়মনসিংহে চাষকৃত মাছকে দেশের পাশাপাশি কিভাবে বিদেশে রপ্তানি করা যায় সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে হবে। কেবল মৎস্য সপ্তাহকে ঘিরে নয়, মৎস্যসম্পদকে রক্ষায় সারাবছরই পদক্ষেপ থাকতে হবে এবং মাছের জন্য আরও অভয়াশ্রম সৃষ্টিতে কাজ করতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন অতি. পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) ফাল্গুনী নন্দী, মৎস্য অধিদপ্তর ময়মনসিংহের পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ময়মনসিংহের মৎস্যচাষি, মৎস্য ব্যবসায়ী, আড়ৎদার, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা, শহিদ পিতা, শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার শেষে বিভিন্ন ক্যাটাগরিতে মৎস্যচাষীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর