1. admin@dailybanglanewstv.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ভালুকায় মহাসড়কে তিন গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ৬

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৮৯ বার পঠিত

ভালুকায় মহাসড়কে তিন গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ৬

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার সিডস্টোর বাজার এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আনসার আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিডস্টোর বাজারের উত্তর পাশে তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আনসার আলীর মৃত্যু হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এ সময় এনাম ফিড মিলের খাদ্যবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের ওপর উল্টে যায়। ট্রাক উল্টে পড়ায় আশপাশের মানুষজন আতঙ্কে ছুটোছুটি করে। তবে ট্রাক চালক প্রাণে বেঁচে যান।

খবর পেয়ে ভালুকা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনায় জড়িত গাড়িগুলো সরিয়ে নেয়। পুলিশ জানায়, ওই এলাকায় ইউটার্ন ও যানজটের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা অভিযোগ করেন, সিডস্টোর বাজার এলাকায় নিয়মিত দুর্ঘটনা ঘটলেও স্থায়ী ট্রাফিক ব্যবস্থার অভাব রয়েছে। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনার তদন্ত চলছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর