1. admin@dailybanglanewstv.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

আশুলিয়ায় অবৈধভাবে আনা বিদেশি সিগারেট পাচারকালে আটক-২

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১১৬ বার পঠিত

আশুলিয়ায় অবৈধভাবে আনা বিদেশি সিগারেট পাচারকালে আটক-২

সাভারঃ আশুলিয়ায় বাইপাইল এলাকায় অবৈধভাবে আনা বিদেশি বিপুল পরিমাণের সিগারেটের চালান পাচারকালে ২ ব্যবসায়ীকে আটক করেছে যৌথবাহিনী।

বুধবার (২০ আগস্ট) বিকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কে তল্লাশী চৌকি বসিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, টাঙ্গাইলের ধনবাড়ির কয়ড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে সাইফুল ইসলাম (৫৫) এবং বানরা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মেহেদী হাসান (২২)।

পুলিশ জানায়, ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বিদেশি সিগারেটের চালান পাচারের গোপন তথ্যের ভিত্তিতে বাইপাইল এলাকায় তল্লাশী চৌকি বসায় যৌথবাহিনী। এসময় একটি অটোরিক্সা তল্লাশী করে ২ জনকে আটক করা করা হয়। জব্দ করা হয় আমদানী নিষিদ্ধ ও ট্যাক্স ফাকি দেয়া এবং নকল রাজস্ব লেবেল সংযুক্ত প্রায় ৩ হাজার প্যাকেট অবৈধ সিগারেট, যার বাজার মূল্য আনুমানিক ৪ লাখ টাকা।

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই)
মঞ্জুরুল ইসলাম বলেন,অবৈধভাবে আনা বিদেশি বিপুল পরিমাণের সিগারেটের চালানসহ ২ ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর