1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ময়মনসিংহে তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনে নারীর ভূমিকা নিয়ে আলোচনা সভা

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৭৪ বার পঠিত

ময়মনসিংহে তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনে নারীর ভূমিকা নিয়ে আলোচনা সভা

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহে হেযবুত তওহীদের উদ্যোগে “তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনে নারীর ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট ২০২৫) সকালে ময়মনসিংহ শহরের তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত এই নারী সমাবেশে সংগঠনের বিভাগীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেত্রী ও কর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে মূল বক্তব্য রাখেন হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী বিভাগের প্রধান রুফায়দাহ পন্নী। এছাড়া সংগঠনের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন বক্তব্য দেন।

বক্তারা বলেন, বর্তমান বিশ্বব্যবস্থা নারীর অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। একদিকে ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারীদেরকে বন্দী করে রাখা হচ্ছে, অন্যদিকে পাশ্চাত্য জীবনধারা তাদেরকে ভোগ্যপণ্যে পরিণত করেছে। তারা মনে করেন, নারীর অধিকার ও সম্মান রক্ষায় প্রয়োজন এমন একটি ভারসাম্যপূর্ণ জীবনব্যবস্থা যেখানে ইসলামি শিক্ষা ও মানবিক মূল্যবোধ সমানভাবে প্রতিফলিত হবে।

বক্তারা আরও বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর সময়ে নারীরা কোরআনে নির্ধারিত পর্দা পালনের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের নানা কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন। কিন্তু পরবর্তীতে স্বার্থান্বেষী গোষ্ঠী ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারীদের উপর জবরদস্তিমূলক ব্যবস্থা চাপিয়ে দেয়।

তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, ইসলামের সঠিক শিক্ষা বাস্তবায়ন হলে নারীরা সম্মান, অধিকার ও স্বাধীনতা ভোগ করতে পারবেন। এজন্য নারীদের তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ময়মনসিংহ জেলা নারী বিষয়ক সম্পাদক কাজল আক্তার। এসময় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নারী ও শিশু বিষয়ক সম্পাদক সুলতানা রাজিয়া, ময়মনসিংহ বিভাগীয় সভাপতি এনামুল হক বাপ্পা, বিভাগীয় নারী বিষয়ক সম্পাদক রোজিনা আক্তার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নেত্রকোনা জেলা নারী বিষয়ক সম্পাদক সাকি আক্তার কলি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর