1. admin@dailybanglanewstv.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

মুক্তাগাছায় দুর্ধর্ষ ডাকাতি, ককটেল বিস্ফোরণে এলাকায় আতঙ্ক

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৬৩ বার পঠিত

মুক্তাগাছায় দুর্ধর্ষ ডাকাতি, ককটেল বিস্ফোরণে এলাকায় আতঙ্ক

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মানকোন ইউনিয়নের শিবপুর গ্রামে শনিবার (২৩ আগস্ট ২০২৫) ভোররাত সাড়ে ৩টার দিকে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ১০-১৫ জনের সশস্ত্র ডাকাতদল একটি পিকআপ ভ্যানে করে মোহাম্মদ আলীর বাড়িতে ঢুকে ভাড়াটিয়া দুই পরিবারের কাছ থেকে স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।

ডাকাতরা চলে যাওয়ার সময় একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। ডাকাতির শিকার অনিক আহমেদ জানান, তার স্ত্রী তাজমিন আক্তারের গলার চেইন ও কানের দুল ছিনিয়ে নেওয়া হয়েছে এবং নিজেও মারধরের শিকার হয়েছেন। অপর ভুক্তভোগী সাব্বির হোসেন বলেন, ডাকাতরা প্রথমে কেচিগেইট ভেঙে ভিতরে প্রবেশ করে এবং তাদের ঘরে ঢুকে সব কিছু বের করে দিতে বলেছিল।

প্রত্যক্ষদর্শী নাঈম হোসেন ও স্থানীয়রা জানান, ডাকাতরা পলাতক হওয়ার সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এলাকাবাসী চেষ্টা করেও তাদের আটকাতে পারেনি। বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গণমাধ্যমকে বলেন, “শুধু ডাকাতি নয়, আমরা ভিন্ন কিছু ধারণা করছি। ঘটনার তদন্ত চলছে। তদন্তের কারণে সব তথ্য এখন বলা সম্ভব নয়। তবে আইনি প্রক্রিয়া চলমান আছে।”

এ ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর