1. admin@dailybanglanewstv.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ময়মনসিংহে অসামাজিক কার্যকলাপের অভিযোগে তাঁতীদল নেতা আটক

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৯৩ বার পঠিত

ময়মনসিংহে অসামাজিক কার্যকলাপের অভিযোগে তাঁতীদল নেতা আটক

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের তারাকান্দায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে উত্তর জেলা তাঁতী দলের সদস্যসচিব রওনক আহমেদ আজিজুলসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার (২৩ আগস্ট ২০২৫) রাত ১২টার দিকে উপজেলার গোয়াতলা শসার বাজার এলাকার কেডিএম অটো রাইস মিল থেকে তাদের আটক করা হয়।

আটক অন্য দুজন হলেন—মো. সজীব (৩৪) ও এক নারী।

স্থানীয় ব্যবসায়ী আব্দুল হালিম জানান, “বিভিন্ন সময় শুনতাম ওই রাইস মিলে অসামাজিক কাজ হয়। তবে তেমন বিশ্বাস হয়নি। আজকের ঘটনায় স্পষ্ট হলো গোপনে এসব কার্যকলাপ চলছিল। আমরা চাই এই ধরনের অনৈতিক কাজ আর যেন কোথাও না হয়।”

রাইস মিলের মালিক কমল আগরওয়ালা বলেন, “আমি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। সকালে শুনেছি, আমার মিল থেকে ম্যানেজার আজিজুলসহ তিনজনকে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে আটক করেছে সেনাবাহিনী। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। মিলের ভেতরে এ ধরনের কাজ হচ্ছে জানলে তাকে ম্যানেজার হিসেবে রাখতাম না। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হোক।”

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ টিপু সুলতান জানান, “শনিবার রাত ১২টার দিকে সেনাবাহিনী অভিযান চালিয়ে আজিজুল, তার সহযোগী সজীব ও এক নারীকে আটক করে থানায় সোপর্দ করে। তারা অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

এ বিষয়ে জানতে উত্তর জেলা তাঁতী দলের আহ্বায়ক আনিছুর রহমান আনিছের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর