1. admin@dailybanglanewstv.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ময়মনসিংহে অপরাধ দমনে সফল কোতোয়ালি থানার ওসি শিবিরুল ইসলাম”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৫৬ বার পঠিত

“ময়মনসিংহে অপরাধ দমনে সফল কোতোয়ালি থানার ওসি শিবিরুল ইসলাম”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

একসময় অপরাধপ্রবণ নগরী হিসেবে পরিচিত ছিল ময়মনসিংহ। চুরি, ছিনতাই, চাঁদাবাজি, ইভটিজিং, সন্ত্রাস ও মাদক ব্যবসায় সাধারণ মানুষ ছিলেন নিত্য আতঙ্কে। প্রশাসনের ব্যর্থতায় শহরজুড়ে অপরাধীরা গড়ে তুলেছিলো নিরাপদ আশ্রয়, ফলে নগরবাসীর মনে তৈরি হয়েছিলো ভীতিকর পরিবেশ।

এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পান মোহাম্মদ শিবিরুল ইসলাম। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি অপরাধ দমনে কঠোর অবস্থান নেন। নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি ও কৌশলগত পদক্ষেপের ফলে মাদক, চাঁদাবাজি ও ছিনতাইসহ নানা অপরাধ কার্যক্রমে এসেছে দৃশ্যমান পরিবর্তন।

স্থানীয়দের মতে, ওসি শিবিরুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর থেকে রাত-দিন মাঠে থেকে কাজ করছেন। যার ফলে অল্প সময়েই অপরাধীদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক, অপরদিকে সাধারণ মানুষ পেয়েছেন স্বস্তির নিশ্বাস। ব্যবসায়ী, শিক্ষার্থী ও অভিভাবকেরা বলছেন, নগরীর বিভিন্ন এলাকা এখন অনেকটাই নিরাপদ হয়ে উঠেছে।

সোমবার (২৫ আগস্ট ২০২৫) আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানান, ওসি মোহাম্মদ শিবিরুল ইসলামের নেতৃত্বে কোতোয়ালি মডেল থানা এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে এসেছে উল্লেখযোগ্যভাবে। বিশেষ করে মাদক ও ছিনতাইয়ের মতো সামাজিক ব্যাধি মোকাবিলায় তিনি গড়ে তুলেছেন বিশেষ টিম, যারা প্রতিদিনই অভিযান পরিচালনা করছে।

নগরবাসীর প্রত্যাশা, বর্তমান এই ধারা অব্যাহত থাকলে ময়মনসিংহ শহর আবারও শান্তি ও নিরাপত্তার নগরীতে পরিণত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর