1. admin@dailybanglanewstv.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধনে যুক্তরাষ্ট্র আসচেছন ইসি সচিব আখতার আহমেদ

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৪২ বার পঠিত

প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধনে যুক্তরাষ্ট্র আসচেছন ইসি সচিব আখতার আহমেদ

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

প্রবাসী বাংলাদেশীদের ভোটার তালিকাভুক্তকরণ ও জাতীয় পরিচয়পত্র প্রদানের কার্যক্রমকে আরও সম্প্রসারণ ও গতিশীল করতে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করতে যুক্তরাষ্ট্রে আসচেছন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। খবর আইবিএননিউজ ।
এ সফরকালে তিনি যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির সঙ্গে মতবিনিময় করবেন।
সোমবার ইসির উপসচিব এম. মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়, ইসি সচিবের নেতৃত্বে একটি প্রশাসনিক ও একটি টেকনিক্যাল টিম যুক্তরাষ্ট্র সফরে যাবে।

প্রশাসনিক টিমে থাকবেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এস এম হুমায়ুন কবীর, একই বিভাগের পরিচালক (অপারেশন) সাইফুল ইসলাম এবং উপ-প্রধান মোহাম্মদ মুস্তফা হাসান।

সফরসূচি অনুযায়ী, তারা আগামী ১৯ সেপ্টেম্বর বা নিকটবর্তী কোনো তারিখে ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন এবং ২১ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন। সফর শেষে ২৯ সেপ্টেম্বর তাদের দেশে ফেরার কথা রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর