1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ময়মনসিংহে র‍্যাব-১৪ এর অভিযানে ২০ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেফতার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৭২ বার পঠিত

ময়মনসিংহে র‍্যাব-১৪ এর অভিযানে ২০ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেফতার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৪, সিপিএসসি, ময়মনসিংহ কোম্পানির একটি আভিযানিক দল বিশেষ অভিযানে ২০ (বিশ) বোতল বিদেশী মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। বুধবার (২৭ শে আগস্ট ২০২৫) বিকেল আনুমানিক ২টা ৫০ মিনিটে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন রহমতপুর বাইপাস মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

র‍্যাব জানায়, ময়মনসিংহের রহমতপুর বাইপাস মোড়ে চেকপোস্ট বসানো হলে জামালপুর থেকে ঢাকাগামী “রাজীব” পরিবহনের একটি বাস (ঢাকা-ব-১১-৮১০৩) থামানো হয়। পরে যাত্রীদের ব্যাগ ও বাসের বক্সে থাকা মালামাল তল্লাশি করে এক কোণে সাদা রঙের প্লাস্টিকের বস্তা পাওয়া যায়। সুপারভাইজারের মাধ্যমে জানা যায়, এটি যাত্রী মোঃ কাশেম আলী (৫০)-এর মালামাল। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জিজ্ঞাসাবাদে ধৃত কাশেম আলী স্বীকার করেন যে বস্তার ভেতরে বিদেশী মদ রয়েছে।

অভিযানকালে সেখান থেকে ২০ বোতল বিদেশী মদ, মাদক ব্যবসার নগদ ৬৭ হাজার ৫০০ টাকা এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লক্ষ টাকা বলে জানিয়েছে র‍্যাব।

গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ ময়মনসিংহ কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর