1. admin@dailybanglanewstv.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

নজরুল বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র ও নজরুল মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

“নজরুল বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র ও নজরুল মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ৮৪তম রবীন্দ্র ও ৪৯তম নজরুল মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ আগস্ট ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, “বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম দুই কবিই স্থান, কাল, পাত্রকে অতিক্রম করেছেন। রবীন্দ্রনাথ পারিবারিক সাহচর্য পেলেও নজরুল ছিলেন সংগ্রামী। সৈনিক, সাংবাদিক, গীতিকার, সুরকার, চিত্রশিল্পী, কবি, সাহিত্যিক—তিনি ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। কেবল রবীন্দ্রনাথই নয়, কবি নজরুলও একজন বিশ্বকবি।”

রবীন্দ্র বক্তা হিসেবে বাংলা একাডেমির মহাপরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আজম বক্তব্য দেন। তিনি রবীন্দ্রনাথকে উদারনৈতিক মানবতাবাদী ও চিরন্তন ক্লাসিক কবি হিসেবে উল্লেখ করে বলেন, “তিনি প্রত্যেক কালে নতুনভাবে জেগে ওঠেন, তাই আমরা তাঁকে জীবিত আকারে চর্চা করব।”

নজরুল বক্তা হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের সদস্য মোঃ জেহাদ উদ্দিন বলেন, “অন্ধকার ভারতবর্ষে নজরুল ছিলেন প্রদীপের মতো। পরাধীন দেশের স্বাধীন কবি হিসেবে তিনি মৃত্যুকে তুচ্ছ করে বিদ্রোহ করেছেন।”

বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান। সভাপতিত্ব করেন আলোচনা সভা উদ্যাপন কমিটির সভাপতি ও বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান প্রফেসর ড. মোঃ হাবিব-উল-মাওলা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের প্রভাষক মোঃ জিল্লাল হোসাইন।

আলোচনা সভা শেষে ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের পক্ষ থেকে ২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয় কিস্তির গবেষণা অনুদানের চেক গবেষকদের হাতে তুলে দেওয়া হয়। নজরুলের জীবন ও কর্ম বিষয়ক গবেষণা প্রকল্পে নির্বাচিত ৩৭ জন শিক্ষার্থীকে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের পরিবেশনায় সংগীত পরিবেশিত হয়। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর