1. admin@dailybanglanewstv.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ভালুকায় অবৈধ কারখানায় ৯ লাখ টাকা জরিমানা”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৭ বার পঠিত

“ভালুকায় অবৈধ কারখানায় ৯ লাখ টাকা জরিমানা”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই ব্যাটারি ব্রেকিং কারখানা পরিচালনার অভিযোগে এক শিল্পপ্রতিষ্ঠানকে ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) হবিরবাড়ি ইউনিয়নের ডোবালিয়াপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে দেখা যায়, “ওয়াংশিয়াং ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এক্সটেনশন)” নামের একটি পুরাতন ব্যাটারি ব্রেকিং কারখানা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই কার্যক্রম পরিচালনা করছে। এ অপরাধে ‘পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)’ এবং ‘কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১’-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে মোট ৯ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে কারখানাটির বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন ভালুকার সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক মাহবুবুল ইসলাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর