1. admin@dailybanglanewstv.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

বুড়িগঙ্গা নদীর তীরে পরিবেশের ভারসাম্য রক্ষায় তালবীজ রোপণ কর্মসূচি

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৩ বার পঠিত

বুড়িগঙ্গা নদীর তীরে পরিবেশের ভারসাম্য রক্ষায় তালবীজ রোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি: মোঃ আনোয়ার হোসেন

পরিবেশ আন্দোলন মঞ্চের উদ্যোগে রাজধানীর বুড়িগঙ্গা নদীর তীরে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকাল চারটায় কামরাঙ্গীরচর অংশে ওয়াকওয়ের পাশে পরিবেশের ভারসাম্য রক্ষায় এই কর্মসূচি পালন করা হয়।

পরিবেশ আন্দোলন মঞ্চের সভাপতি আমির হাসান মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জি. এম. রোস্তম খান, মানবাধিকারকর্মী আনোয়ার হোসেন, ‘আমরা দূর্বার এর সভাপতি আব্দুস সালাম সময়, রাজপুর মানবকল্যাণ সংস্থার আরিফুল ইসলাম, ‘নদী যোদ্ধা বাংলাদেশ এর সমন্বয়ক মোহাম্মদ শাজাহান পরিষ্কার ঢাকা’-এর সমন্বয়ক আবু আল বাশার প্রমুখ।

বক্তারা বলেন বুড়িগঙ্গা নদীর তীর এখন বর্জ্য ফেলার ভাগাড়ে পরিণত হয়েছে। এছাড়া বর্জ্য পোড়ানোর কারণে নদীর তীরবর্তী পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। এমন পরিস্থিতিতে তালগাছ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।

তারা আরও বলেন, তালগাছ বজ্রপাত শোষণ করে আশপাশের এলাকা রক্ষা করতে পারে। এর গভীর শিকড় মাটির ক্ষয় রোধ এবং নদীভাঙন ঠেকাতে সহায়ক।

কর্মসূচির অংশ হিসেবে প্রথম পর্যায়ে বুড়িগঙ্গার সীমানা পিলারের ভেতরে ওয়াকওয়ের পাশে ১০০টি তালবীজ রোপণ করা হয়েছে। এ মৌসুমে পর্যায়ক্রমে মোট ১,০০০ তালবীজ রোপণের পরিকল্পনা রয়েছে বলে আয়োজকরা জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর