1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ময়মনসিংহে জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদ গ্রেপ্তার”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৭ বার পঠিত

“ময়মনসিংহে জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদ গ্রেপ্তার”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি মোঃ জাহাঙ্গীর আহমেদকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৪টার দিকে নগরের গুলকিবাড়ী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ডিবি দক্ষিণের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী রিদোয়ান হোসেন হত্যা মামলার আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল সোমবার তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

গত বছরের ১৯ জুলাই সন্ধ্যায় ময়মনসিংহ নগরের মিন্টু কলেজ এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন শিক্ষার্থী রিদোয়ান হোসেন। তিনি ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রিদোয়ানের পরিবার কোনো মামলা না করলেও পুলিশের পক্ষ থেকে একটি, বিএনপির বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ বাদী হয়ে একটি এবং বৈষম্যবিরোধী আন্দোলনকর্মী বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেন। ওই মামলাগুলোর মধ্যে বিএনপি নেতার মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন জাতীয় পার্টির মহানগর সভাপতি মো. জাহাঙ্গীর আহমেদ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর