1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ঢাকা-১৮ আসনে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করলেন এম কফিল উদ্দিন

মোঃ শাহজালাল সুমন।
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৬ বার পঠিত

ঢাকা-১৮ আসনে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করলেন এম কফিল উদ্দিন

মোঃ শাহজালাল সুমন।
ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট শিল্পপতি ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ রাজধানীর উত্তরার দক্ষিণখান থানাধীন ৪৮ নম্বর ওয়ার্ডে এক ব্যতিক্রমধর্মী কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। শুক্রবার জুমার নামাজ আদায়ের পর তিনি চেয়ারম্যানবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে মুসল্লি ও স্থানীয় সাধারণ মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণের পাশাপাশি তিনি পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় তার সঙ্গে স্থানীয় বিএনপি নেতাকর্মী, সুধীজন ও এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত জনতার উদ্দেশে এম কফিল উদ্দিন আহমেদ বলেন,বর্তমানে দেশের সবচেয়ে বড় প্রয়োজন একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। আমাদের নেতা তারেক রহমান যে ৩১ দফা সংস্কার পরিকল্পনা উপস্থাপন করেছেন, তা শুধু বিএনপির রাজনৈতিক ঘোষণাপত্র নয়; বরং এটি সমগ্র জাতির মুক্তির রূপরেখা। এই কর্মসূচির মধ্যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা, নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যখাত সংস্কারসহ একবিংশ শতাব্দীর উপযোগী রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা সুস্পষ্টভাবে উল্লেখ আছে। তিনি আরও বলেন রাজনীতির উদ্দেশ্য কখনোই ক্ষমতা দখল নয়। রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে জনগণের পাশে দাঁড়ানো ও তাদের প্রকৃত সেবা নিশ্চিত করা। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। ইনশাআল্লাহ, বিএনপিই আগামী দিনের বাংলাদেশে গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক হয়ে উঠবে।
________________________________________এ সময় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী এম কফিল উদ্দিন আহমেদের এই কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন জনগণের মধ্যে রাজনীতির প্রতি আস্থা কমে যাচ্ছিল। এম কফিল উদ্দিন আহমেদ যেভাবে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন, তাদের মাঝে রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরছেন এবং পরিবেশ রক্ষায়ও উদ্যোগ নিচ্ছেন— তাতে মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার হচ্ছে। এতে করে বিএনপির প্রতি সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় হচ্ছে। কর্মসূচির একাংশে এম কফিল উদ্দিন আহমেদ বলেন আমরা কেবল রাজনৈতিক পরিবর্তনের কথা বলছি না, আমরা সমাজ ও রাষ্ট্রব্যবস্থার মৌলিক সংস্কারের কথা বলছি। একে রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি একটি সামাজিক জাগরণ হিসেবে দেখছি। সুশাসন, ন্যায়বিচার, সমতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি অগ্রসর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপি কাজ করে যাচ্ছে।”
________________________________________
এই কর্মসূচি উপলক্ষে স্থানীয় পর্যায়ে গণসংযোগ, সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ, স্বেচ্ছাশ্রমে বৃক্ষরোপণ এবং তরুণদের মাঝে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির মতো নানা উদ্যোগ নেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর