1. admin@dailybanglanewstv.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

দক্ষিণ খান কাঁচকুড়া কলেজ সভাপতির পদত্যাগের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

দক্ষিণ খান কাঁচকুড়া কলেজ সভাপতির পদত্যাগের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন

স্টাফ রিপোর্টার:
ঢাকা মহানগর উত্তর দক্ষিণ খান কাঁচকুড়া কলেজের সভাপতি একরামুল কবির জানডার কে পদ থেকে অব্যাহতি দেওয়ার দাবিতে রবিবার দুপুরে স্থানীয় এলাকাবাসী কলেজের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন। বৈরী আবহাওয়ার মধ্যেও প্রায় পাঁচ শতাধিক মানুষ বিক্ষোভে অংশ নেন এবং তাকে অবাঞ্জিত ঘোষণা করেন। এলাকাবাসি অভিযোগ করে বলেন একরামুল কবির জানডার স্বৈরাচার শেখ হাসিনার দোসর এবং তিনি ঢাকা-১৮ আসনের আওয়ামীলীগের সাবেক এমপি হাবিব হাসানের ঘনিষ্ঠ সহযোগী। তারা আরও জানান, কোন এক বিএনপি নেতার নাম ভাঙ্গিয়ে গত ৯ই জুলাই অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন । কিন্তু বিএনপির নেতারা দাবি করেছেনবিএনপি নেতারা কখনো আওয়ামীলীগের মত অমানুষিক খুনি প্রকৃতির কাউকে একটি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ভাবে সমর্থন করতে পারে না। তারা দাবি করেন, রাজধানীর উত্তরায় জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় দলের বিরোধী ও ছাত্রদের ওপর হামলায় জড়িত বলে পরিচিত খুনি হাবিব হাসানের সহযোগীকে এই প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে তারা কখনোই মেনে নেবেন না। মানববন্ধনে একরামুল জানডারের এবং সাবেক এমপি হাবিব হাসানের একযোগে থাকা বিভিন্ন নির্বাচনী ও সামাজিক কার্যক্রমের ফটোগ্রাফপ্রদর্শন করা হয় । এলাকাবাসী এ সময় হুঁশিয়ারি দিয়ে বলেনএমন একজনকে আমরা কখনোই কলেজের সভাপতি হিসেবে দেখতে চাই না। যদি আমরা তাকে ভবিষ্যতে কলেজের সামনে তাঁকে দেখি তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেব। বিক্ষোভকারীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিকে উদ্দেশ্য করে দাবি জানান যে ভুল তথ্যের ভিত্তিতে একরামুল কবির জানডার কে নিয়োগ করে থাকলে তা অবিলম্বে খতিয়ে দেখে পদ থেকে অব্যাহতি প্রদান করা হোক। তারা স্মরণ করিয়ে দেন—এই কলেজটি তাদের পূর্বপুরুষেরা তিল তিল করে গড়েছেন সাধারণ মানুষের ক্ষুদ্র সঞ্চয় ও চাঁদা থেকেই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে—তাই এটা কোনো অনভিষিক্ত বা বিতর্কিত ব্যক্তির হাতেই চলে যাওয়া উচিত নয়। আন্দোলনরত এলাকাবাসীর পক্ষ থেকে বলা হয়, এই এলাকায় শহীদ জুবায়েরসহ তিনজন ছাত্র নিহত হয়েছেন—তার বেদনাই এখনো তাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়—এই ব্যথা ও স্মৃতির প্রতিফলন থেকেও তারা বর্তমান পরিস্থিতি মেনে নিতে পারছে না। মানববন্ধনের আগে কলেজের অধ্যক্ষ মতলব হোসেনের কক্ষে এলাকাবাসীরা উপস্থিত থেকে সার্বিক বিষয় আলোচনায় অংশগ্রহণ করেন এবং কোনোভাবেই জানডার যেন কলেজে এসে অধ্যাপকের সঙ্গে বৈঠক করে অথবা সভাপতি হিসেবে কার্যক্রম পরিচালনা করতে না পারে সে বিষয়ে এলাকাবাসি অধ্যক্ষকে অনুরোধ করেন। বিক্ষোভ সমাবেশ শেষে স্থানীয় এলাকাবাসী একরামুল কবির জানডারকে অবাঞ্চিত ঘোষণা করে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় ও উচ্চতর কর্তৃপক্ষের নিকট জানডারকে সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়ার দ্রুত পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর