1. admin@dailybanglanewstv.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ময়মনসিংহে মনোনয়ন দ্বন্দ্বে জামায়াত নেতার পদ স্থগিত

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৯ বার পঠিত

ময়মনসিংহে মনোনয়ন দ্বন্দ্বে জামায়াত নেতার পদ স্থগিত

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

দলীয় মনোনয়ন নিয়ে দ্বন্দ্বের জেরে ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক জসিম উদ্দিনের সদস্যপদ (রুকনিয়াত) ও সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত শনিবার (১৩ সেপ্টেম্বর) ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে প্রার্থী পরিবর্তনের প্রতিবাদে ‘ফুলবাড়িয়া ঐক্যবদ্ধ জনতা’র ব্যানারে একটি বিক্ষোভ মিছিল হয়। ওই মিছিলে অধ্যাপক জসিম উদ্দিনের পক্ষে স্লোগান দেওয়া হয়। ঘটনার পরপরই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

দলীয় সূত্র জানায়, অতীতে দু’বার এই আসনে জামায়াতের প্রার্থী ছিলেন জসিম উদ্দিন। সে সময় একাধিক মামলায় তিনি আসামি হয়ে কারাবরণও করেন। এবার দলীয় কেন্দ্রীয় সিদ্ধান্তে প্রার্থী করা হয়েছে জেলা জামায়াতের নায়েবে আমীর মো. কামরুল হাসান মিলনকে। তবে স্থানীয় শিবিরের একটি অংশ এই সিদ্ধান্তের বিরোধিতা করে জসিম উদ্দিনকে সমর্থন জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক জসিম উদ্দিনের সাম্প্রতিক কর্মকাণ্ড সংগঠনের শৃঙ্খলা ও সুনামের পরিপন্থী। এজন্য গত ১৫ সেপ্টেম্বর জেলা কর্মপরিষদের বৈঠকে সর্বসম্মতভাবে তার পদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ বলেন, “জামায়াত একটি সুশৃঙ্খল দল। এখানে কোনো ব্যক্তি বা গোষ্ঠী দলীয় সিদ্ধান্তের ঊর্ধ্বে নয়। শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে দল আপোষহীন থাকবে।”

ফুলবাড়িয়া উপজেলা জামায়াতের আমীর ফজলুল হক শামীমও বিষয়টি নিশ্চিত করে বলেন, এ সংক্রান্ত চিঠি তাদের হাতে পৌঁছেছে।

এ বিষয়ে অধ্যাপক জসিম উদ্দিন জানান, “আমি শুনেছি আমার পদ স্থগিত করা হয়েছে। তবে নিয়ম অনুযায়ী আগে আমাকে শোকজ করার কথা। যে মিছিলের কারণে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে আমি কিছুই জানি না। শিবিরের কিছু ছেলে মিছিল করেছে বলে শুনেছি।”

দলীয় এই সিদ্ধান্তে ময়মনসিংহে ভেতরে-বাইরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর