1. admin@dailybanglanewstv.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ভালুকায় ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে যুবদলের বিক্ষোভ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৫ বার পঠিত

ভালুকায় ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে যুবদলের বিক্ষোভ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় চাঁদা দাবি ও হামলার অভিযোগে উপজেলা ছাত্রদল সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ করেছে যুবদলের একাংশ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অভিযোগে বলা হয়েছে, মঙ্গলবার রাতে উপজেলা যুবদল নেতা মাহমুদুর রহমান মাহমুদের কাছে ভালুকা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর আহমেদ শান্ত দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শান্তর নেতৃত্বে ১০–১৫ জনের একটি দল হামলা চালিয়ে ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এতে মাহমুদ গুরুতর আহত হন। এ ঘটনায় তিনি ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

প্রতিবাদ সমাবেশে জেলা যুবদলের সহ–সাধারণ সম্পাদক আব্দুর রউফ রুদ্র, সদস্য সাইফুল ইসলাম মানিক, মনির খান এডওয়ার্ডসহ স্থানীয় যুবদল নেতারা বক্তব্য রাখেন। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ভুক্তভোগী যুবদল কর্মী মাহমুদ অভিযোগ করে বলেন, “পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এর আগেও শান্ত আরেক যুবদল কর্মীকে মারধর করেছিল, বিচার না হওয়ায় সে আরও বেপরোয়া হয়েছে।”

অভিযোগ অস্বীকার করে ছাত্রদল সভাপতি তানভীর আহমেদ শান্ত বলেন, স্থানীয় বিএনপি দুই গ্রুপে বিভক্ত। তিনি বর্তমান আহ্বায়ক মোর্শেদ আলমের সমর্থক, আর মাহমুদ বহিষ্কৃত সাবেক আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর অনুসারী। গ্রুপিং রাজনীতির কারণে তাকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজ বলেন, “আমরা তানভীর আহমেদ শান্তকে শোকজ করেছি এবং তার কাছে ঘটনার বিস্তারিত ব্যাখ্যা চেয়েছি।”

ভালুকা মডেল থানার ওসি মোঃ হুমায়ুন কবির জানান, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর