1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

দক্ষিণখান থানা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক হলেন হেলাল তালুকদার

মো:শাহজালাল সুমন ঢাকা
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৬ বার পঠিত

দক্ষিণখান থানা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক হলেন হেলাল তালুকদার

মো:শাহজালাল সুমন ঢাকা

: দক্ষিণখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হেলাল তালুকদারকে পূর্ণাঙ্গ আহ্বায়ক হিসেবে দায়িত্ব দিয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। ২১ সেপ্টেম্বর রবিবার মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামানের অনুমোদনক্রমে, দপ্তর সম্পাদক এ বি এম রাজ্জাক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ দায়িত্ব আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়। নেতৃবৃন্দ জানান, দক্ষিণখান থানা বিএনপিকে আরও সুসংগঠিত করতে এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা আশা প্রকাশ করেন, নতুন আহ্বায়ক হেলাল তালুকদার দায়িত্বশীল ভূমিকা পালন করে দলকে আরও শক্তিশালী করে তুলবেন। হেলাল তালুকদার পূর্ণাঙ্গ আহ্বায়কের দায়িত্ব পাওয়ার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই দক্ষিণখান থানা বিএনপি এবং চারটি ওয়ার্ডের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানাতে তার বাসভবনে হাজির হন। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হেলাল তালুকদার আগে ঢাকা মহানগর উত্তর বিএনপির সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত নয় মাস ধরে তিনি দক্ষিণখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্বপালন করেন এবং সফলতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করায় মহানগর উত্তর বিএনপি তাকে পূর্ণাঙ্গ আহ্বায়কের দায়িত্ব দেয়। স্থানীয় নেতাকর্মীরা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, হেলাল তালুকদারের নেতৃত্বে দক্ষিণখান থানা বিএনপি আরও ঐক্যবদ্ধ ও গতিশীল হবে এবং ভবিষ্যতের আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর