1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৬ বার পঠিত

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে জেলা উন্নয়ন সমন্বয় সভায় জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড, চলমান প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজকে ২১সেপ্টেম্বর রবিবার অনুষ্ঠিতব্য সভায় সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত থেকে তাঁদের নিজ নিজ বিভাগের কার্যক্রম তুলে ধরেন।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রতিনিধি জানান, সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় নিয়ম বহির্ভূত হাইরাইজ বিল্ডিংগুলো চিহ্নিত করা হয়েছে এবং এসবের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সড়ক ও জনপদ বিভাগের প্রতিনিধি বলেন, সড়কে দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো ইতোমধ্যে চিহ্নিত করে সেখানে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। পাশাপাশি ময়মনসিংহ সড়ক বিভাগের অধীন বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে জেলা প্রশাসনের সহযোগিতায় ম্যাজিস্ট্রেট নিয়োগের মাধ্যমে উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি জানান, ধোবাউড়া উপজেলার ঝুঁকিপূর্ণ গোয়াতলা স্টিল ব্রিজের সংস্কার কাজ উপজেলা রাজস্ব তহবিল থেকে চালু রয়েছে। ইতোমধ্যে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং গাজীপুর থেকে স্টিলের ডেক স্লাব সংগ্রহ করে মেরামতের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

সভায় সভাপতি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমকে দ্রুত ও স্বচ্ছভাবে বাস্তবায়ন করতে হলে সকল দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় অপরিহার্য। জনগণের দোরগোড়ায় উন্নয়নের সুফল পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর