1. admin@dailybanglanewstv.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

গকসু ছাত্র সংসদের ভিপি ইয়াছিন, জিএস রায়হান

মোঃ মনির মন্ডল,সাভারঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮ বার পঠিত

গকসু ছাত্র সংসদের ভিপি ইয়াছিন, জিএস রায়হান

মোঃ মনির মন্ডল,সাভারঃ

সাভারের গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সহসভাপতি (ভিপি) পদে ইয়াছিন আল মৃদুল দেওয়ান ও সাধারণ সম্পাদক (জিএস) পদে মো. রায়হান খান নির্বাচিত হয়েছেন। ইয়াছিন বাংলা বিভাগের ও রায়হান ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের শিক্ষার্থী।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে কেন্দ্রীয় সংসদ ও অনুষদ সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. রফিকুল আলম। এ সময় গকসু নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, ভিপি পদে বিজয়ী ইয়াছিন পেয়েছেন ৬৯২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবদুল মাজেদ সালাফী পেয়েছেন ৬৭৭ ভোট। জিএস পদে রায়হান খান পেয়েছেন ১ হাজার ১২১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. অন্তু দেওয়ান পেয়েছেন ৮১০ ভোট। এজিএস পদে ১ হাজার ৪০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সামিউল হাসান শোভন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শিফাতুর রহমান শিশির পেয়েছেন ১ হাজার ২৩৯ ভোট। কোষাধ্যক্ষ পদে বিজয়ী হয়েছেন খন্দকার আব্দুর রহিম। তিনি পেয়েছেন ১ হাজার ৪৫০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সালাউদ্দিন পেয়েছেন ৯৫৩ ভোট।

এ ছাড়া ক্রীড়া সম্পাদক পদে ১ হাজার ৪৭৭ ভোট পেয়ে ফয়সাল আহমেদ, সহক্রীড়া সম্পাদক পদে ১ হাজার ৩০৭ ভোট পেয়ে আবদুল্লাহ আল নোমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২ হাজার ৩৯৪ ভোট পেয়ে মো. মারুফ, সহসাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২ হাজার ১৯৫ ভোট পেয়ে লীশা চাকমা, দপ্তর সম্পাদক পদে ১ হাজার ১০৮ ভোট পেয়ে শারমিন আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ১ হাজার ৮৭৬ ভোট পেয়ে মো. জান্নাতুল ফেরদৌস এবং সমাজকল্যাণ ও ক্যানটিন সম্পাদক পদে ১ হাজার ১৪৯ ভোট পেয়ে মো. মনোয়ার হোসেন অন্তর বিজয়ী হয়েছেন।

এদিকে গকসুর পাঁচটি অনুষদ নির্বাচনে কৃষি অনুষদে মহিউল আলম দোলন ও ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদে মো. হুমায়ুন কবির বিজয়ী হয়েছেন। এ ছাড়া কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে চারজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন- শাকিল আহমেদ, মো. সেলিম আহমেদ অলি, মো. মেহেদি হাসান ও মিনতুজ আক্তার মিম। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদে মেহেরুন খিলজি মিতু ও মো. ইমদাদুল হক মিলন নির্বাচিত হয়েছেন। স্বাস্থ্য বিজ্ঞান অনুষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন নাশরুন সেঁজুতি অরণি ও পার্থ সরকার।

বিশ্ববিদ্যালয়টিতে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হওয়া এ নির্বাচনে ভোট গ্রহণ চলে বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ১৯টি কেন্দ্রের ১৯টি বুথে ভোট নেওয়া হয়। ভোটার ছিলেন ৪ হাজার ৬৭২ জন। এর মধ্যে ৭০ ভাগ ভোটার তাঁদের ভোটাধিকার প্রদান করেন। ভোট নেওয়ার ৯ ঘণ্টা পর গণনা শেষে নির্বাচনের ফল ঘোষণা করা হয়। নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৪০০ সদস্য ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর