1. admin@dailybanglanewstv.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তুরাগে বিএনপির পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার বিতরণ

মোঃ শাহজালাল সুমন,তুরাগ-ঢাকা
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৮ বার পঠিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তুরাগে বিএনপির পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার বিতরণ

মোঃ শাহজালাল সুমন,তুরাগ-ঢাকা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক চাঁন মিয়া বেপারীর উদ্যোগে ৫৩ নং ওয়ার্ডের রানাভোলা কাউন্সিলর কার্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান। আয়োজক চাঁন মিয়া বেপারীর সভাপতিত্বে এবং তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রিপন হাসান খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ খোকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে হাজী মোস্তফা জামান বলেন, “হিন্দু-মুসলমান আমরা সবাই এই দেশের মানুষ। আমাদের পারস্পরিক সম্পর্ক যেন আরও সুন্দর হয়, সেটিই আমাদের মূল চাওয়া-পাওয়া। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশেই আজকের এই আয়োজন। বিএনপির পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের জন্য এ উপহার সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, “ইসলাম ধর্মেও বলা আছে— সব ধর্মের মানুষের সাথে সুসম্পর্ক রেখে সমাজে বসবাস করতে হবে। আমরা চাই সমঅধিকার ও সৌহার্দ্যের ভিত্তিতে সবাই মিলে একসাথে চলতে। এক টেবিলে বসে চা খেতে, সুখ-দুঃখ ভাগাভাগি করতে, একসাথে দেশকে এগিয়ে নিতে পারি। এভাবেই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। এ সময় তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে আয়োজক চান মিয়া বেপারীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন সোহাগ রাজা, আলহাজ্ব আবু তাহের খান আবুল, বিপ্লব হোসেন, আলি আহমেদ, রফিক মোল্লা, সাঈদ হাসান সাগর, তুরাগ থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল, ৫৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ সরকার,যুবদল নেতা মাসুদ রানার সম্রাট সহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া স্থানীয় সনাতন ধর্মাবলম্বী সাধারণ মানুষও উপস্থিত হয়ে উপহার সামগ্রী গ্রহণ করেন এবং তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক চাঁন মিয়া বেপারীর এই উদ্যোগকে স্বাগত জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর