1. admin@dailybanglanewstv.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ফুলের হাসি ফাউন্ডেশনের উদ্যোগে মুলাদী উপজেলার মসজিদগুলোতে ফলজ চারাগাছ রোপণ ও মসজিদগুলোতে ফলজ গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৪৭ বার পঠিত

ফুলের হাসি ফাউন্ডেশনের উদ্যোগে মুলাদী উপজেলার মসজিদগুলোতে ফলজ চারাগাছ রোপণ ও মসজিদগুলোতে ফলজ গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

“গাছ লাগান পরিবেশ বাঁচান” এই স্লোগানে পরিবেশ সচেতনতা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ফুলের হাসি ফাউন্ডেশন মুলাদী উপজেলা কমিটির উদ্যোগে আজ বুধবার (১ আগস্ট ২০২৫) পূর্ব হোসনাবাদ কলেজ মাঠে বৃক্ষরোপণ এবং থানা পর্যায়ের জামে মসজিদ ও মাদ্রাসাগুলোতে গাছ বিতরণ কর্মসূচি। পরে থানার মসজিদের ইমাম প্রতিনিধিদের মাঝে ফলজ চারা গাছ বিতরণ করা হয় এবং সকলকে নিজ এলাকায় গাছ লাগানোর আহ্বান জানানো হয়।

ফলজ গাছ গাছ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলের হাসি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান তসলিম হাসান হৃদয় ও সভাপতিত্ব করেন মোস্তফা কামাল সিকদার।

ফুলের হাসি ফাউন্ডেশনের উপদেষ্টা আসাদুজ্জামান টিটু সিকদার, ডাক্তার রাকিবুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক মাহাতাব চৌকিদার, ধর্ম বিষয়ক সম্পাদক আরিফ হোসেন, সমাজসেবা সম্পাদক সুলতান আহমদ মৃধা, যুগ্ন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান অনু, প্রচার সম্পাদক মামুন সহ সহ ফুলের হাসি ফাউন্ডেশন সদস্যরা।

প্রধান অতিথির বক্তব্যে ফুলের হাসি ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, “পরিবেশ রক্ষায় গাছ লাগানো একটি পবিত্র দায়িত্ব। এই ধরনের আয়োজন শুধু চারাগাছ বিতরণ নয়, এটি একটি আন্দোলন—যার মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি বাসযোগ্য বাংলাদেশ উপহার দিতে পারি।

সভাপতির বক্তব্যে মোস্তফা কামাল বলেন “এই কর্মসূচি শুধু আনুষ্ঠানিকতা নয়,এটি দীর্ঘমেয়াদি সামাজিক দায়িত্বের অংশ। আমরা চাই প্রতিটি থানা, মসজিদ, মাদ্রসা, পাড়া-মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান হয়ে উঠুক সবুজে ঘেরা।”

উপদেষ্টা টিটু সিকদার বলেন, জলবায়ু পরিবর্তনের এই সংকটকালে বৃক্ষরোপণ ও সবুজায়নকে আন্দোলনে রূপ দিতে হবে। এতে সমাজের প্রতিটি মানুষকে সম্পৃক্ত করাই সময়ের দাবি।

অনুষ্ঠান শেষে সবাই পরিবেশ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন এবং এ ধরনের উদ্যোগ দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর