1. admin@dailybanglanewstv.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

অসহায় মানুষের পাশে কর্নেল আজাদ, মানবিক আচরণে প্রশংসিত

মো: পলাশ ইসলাম স্টাফ রিপোর্টার, টাংগাইল
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৫০ বার পঠিত

অসহায় মানুষের পাশে কর্নেল আজাদ, মানবিক আচরণে প্রশংসিত

মো: পলাশ ইসলাম
স্টাফ রিপোর্টার, টাংগাইল

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিভিন্ন সময়ে তিনি দরিদ্র, গৃহহীন ও অসুস্থ মানুষের সহায়তায় এগিয়ে আসছেন।

শনিবার (০৪ অক্টোবর) সম্প্রতি কুড়ালিয়া ইউনিয়নের মো. রফিকুল ইসলাম রাজন (২২) ছাদ থেকে পড়ে মারাত্মকভাবে আহত হন। দীর্ঘ সময় কোমর থেকে পায়ে শক্তি হারিয়ে অসুস্থ অবস্থায় ছিলেন তিনি। টাকার অভাবে করতে পারেনি চিকিৎসা। খবর পেয়ে ছুটে যায় কর্নেল আজাদ এবং তার উদ্যোগে করানো হয় চিকিৎসা। বর্তমানে রাজন আগের তুলনায় অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন।

এছাড়াও একই এলাকার মো. আবু হানিফ তুলা (৪৫) স্ট্রোক করার পর শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। তাঁর দুই ছেলে অসুস্থ এবং চোখের সমস্যায় ভুগছেন। কর্নেল আজাদ তাদের পরিবারের খোঁজখবর নেন এবং সহযোগিতার হাত বাড়ান।

স্থানীয়রা জানান, কর্নেল আজাদ শুধু রাজনীতি নয়, সমাজসেবামূলক কর্মকাণ্ডেও সবসময় এগিয়ে আসেন। তিনি গত ১ বছরে অসহায় মানুষদের মাঝে ৯ টি ঘর স্থাপন করে দিয়েছে। তাঁর এ ধরনের উদ্যোগে এলাকায় সাধারণ মানুষ আশার আলো দেখছেন। মানবিক কর্মকাণ্ডের কারণে প্রতিদিনই তাঁর জনপ্রিয়তা বাড়ছে।

মো: পলাশ ইসলাম
ধনবাড়ী, টাংগাইল
মোবা:০১৯৫৩২৫৫০০৮
তারিখ: ০৫-১০-২৫

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর