1. admin@dailybanglanewstv.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

আশুলিয়ায় অস্ত্রসহ ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী

মনির মন্ডল,সাভারঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১০৬ বার পঠিত

আশুলিয়ায় অস্ত্রসহ ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী

মনির মন্ডল,সাভারঃ

আশুলিয়ার ঘোষবাগ এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সেনাবাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার ( ৯অক্টোবর ) ভোর রাতে গোপন তথ্যের ভিত্তিতে জামগড়া আর্মি ক্যাম্পের সেনাদল আশুলিয়ার ঘোষবাগ পূর্বপাড়ায় অভিযান পরিচালনা করে অস্ত্রধারী গ্যাংয়ের ৩ জন সদস্যকে আটক করে।

আটকৃকরা হলো, আশুলিয়ার ঘোষবাগ এলাকার শহিদুলের ছলে বিশাল (২০), একই এলাকার রইস উদ্দিনের ছেলে নাজমুল (২০) ও আহসান হাবিবের ছেলে শিপন (২১)।

সেনাবাহিনীর সুত্রে জানা গেছে,বৃহস্পতিবার ভোর রাতে গোপন তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের বাসা তল্লাশীকালে একটি একটি শটগান, ১৩টি চাপাতি, ৪টি ছুরি, একটি তার কাটার, চাঁদাবাজির ৩৬ হাজার ৭৬০ টাকা এবং ছয়টি মোবাইল ফোন। আটককৃত সন্ত্রাসী ও উদ্ধারকৃত অস্ত্রসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এবিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল হান্নান বলেন, অস্ত্রসহ আটক তিন আসামিকে থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের হেফাজত থেকে উদ্ধার হওয়া ১টি অত্যাধুনিক শটগান ও দেশীয় তৈরি ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়া দিন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর