1. admin@dailybanglanewstv.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

উত্তরা মুগ্ধ মঞ্চে তারেক রহমানের সাক্ষাৎকার প্রদর্শন

মো: শাহজালাল সুমন:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৯৬ বার পঠিত

উত্তরা মুগ্ধ মঞ্চে তারেক রহমানের সাক্ষাৎকার প্রদর্শন

মো: শাহজালাল সুমন:

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিবিসি বাংলাকে দেওয়া বিশেষ সাক্ষাৎকার (প্রথম ও দ্বিতীয় পর্ব) প্রদর্শন উপলক্ষে বৃহস্পতিবার রাতে উত্তরা মুগ্ধ মঞ্চে এক অনন্য আয়োজনের আয়োজন করে জিয়া সাইবার ফোর্স (জেড সি এফ), ঢাকা মহানগর উত্তর। প্রজেক্টরের মাধ্যমে এই সাক্ষাৎকার প্রদর্শনের সময় উত্তরা এলাকা ছিল নেতাকর্মী ও দর্শকদের উপস্থিতিতে মুখরিত। তারেক রহমানের যুক্তিনির্ভর বক্তব্য, রাজনৈতিক দর্শন ও দেশপ্রেমের বার্তা শ্রোতাদের মন ছুঁয়ে যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব হাজী মোস্তফা জামান। তিনি বলেন তারেক রহমান শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশের তরুণ প্রজন্মের অনুপ্রেরণার প্রতীক। তাঁর প্রতিটি কথা ও বিশ্লেষণ আজকের প্রজন্মকে সত্য ও ন্যায়ের পথে লড়াই করার সাহস জোগায়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
তুরাগ থানা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ খোকা, উত্তরখান থানা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক সুলতান আহমেদ বকুল, বিমানবন্দর থানা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলু, উত্তরা পূর্ব থানা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ মনির হোসেন ভূঁইয়া, উত্তরা পশ্চিম থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন শিশির, বিমানবন্দর থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মাসুদ আহমেদ খান, তুরাগ থানা বিএনপি’র আহ্বায়ক সদস্য আব্দুল আলী, বিমানবন্দর সাংগঠনিক ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুর রউফ এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। সাক্ষাৎকার প্রদর্শনের পুরো সময়জুড়ে উপস্থিত নেতাকর্মীরা মনোযোগ দিয়ে বক্তব্য শোনেন। তারেক রহমানের প্রতিটি বক্তব্যে তারা উচ্ছ্বসিত করতালি দিয়ে সমর্থন জানান। অনেক নেতাকর্মী বলেন, দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও সত্য প্রতিষ্ঠার সংগ্রামে তারেক রহমানের বক্তব্য তাদের নতুন করে উদ্দীপ্ত করেছে।
হাজী মোস্তফা জামান বলেন,আজকের এই আয়োজনে প্রমাণিত হয়েছে বিএনপি জনগণের দল, এবং জনগণ এখনো তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ খুঁজে পায়। এই সাক্ষাৎকারের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে বিএনপি’র গণআন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
তারা জানান, জিয়া সাইবার ফোর্সের এই উদ্যোগ দেশের মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর