1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

চাঁদাবাজি ও মাদকমুক্ত বাংলাদেশ গড়বে বিএনপি–উত্তরায় উঠান বৈঠকে এম কফিল উদ্দিন আহমেদ

শাহজালাল সুমন: উত্তরা-ঢাকা :
  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১২০ বার পঠিত

চাঁদাবাজি ও মাদকমুক্ত বাংলাদেশ গড়বে বিএনপি–উত্তরায় উঠান বৈঠকে এম কফিল উদ্দিন আহমেদ

মোঃ শাহজালাল সুমন: উত্তরা-ঢাকা :

সংবিধান রাষ্ট্র গণতন্ত্রমুক্তির লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা জনগণের মাঝে পৌঁছে দিতে পৌঁছে দিতে মঙ্গলবার রাতে ঢাকা মহানগর উত্তর উত্তরা পূর্ব থানা বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন।
উঠান বৈঠকের সভাপতিত্ব করেন দক্ষিণখান থানা বিএনপির সাবেক সহ-সভাপতি সপু মাতব্বর। এসময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে এম কফিল উদ্দিন আহমেদ বলেন,আমার বিশ্বাস, আমি ঢাকা-১৮ আসনের মনোনয়ন পাব এবং আপনাদের সেবা করার সুযোগ পাবো ইনশাআল্লাহ। বিএনপির রাষ্ট্র কাঠামোর ৩১ দফা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আগামীতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে চাঁদাবাজি ও মাদকমুক্ত, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। তিনি আরও বলেন,এই দেশের জন্য তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অনেক ত্যাগ স্বীকার করেছেন। তিনি কখনো স্বৈরাচারীদের সঙ্গে আপস করেননি; বরং গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সারাজীবন লড়াই করে গেছেন। সভায় বক্তারা রাষ্ট্র মেরামতের ৩১ দফা জনসাধারণের মাঝে আরও ব্যাপকভাবে প্রচারের আহ্বান জানান এবং বিএনপির গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর