1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের হাসান বাবু নিহত

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৪৬ বার পঠিত

সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের হাসান বাবু নিহত

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

সৌদি আরবের জেদ্দা শহরে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। নিহতের নাম হাসান বাবু (২১)। তিনি উপজেলার পাগলা থানার নিগুয়ারি ইউনিয়নের কুরচাই গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

জানা গেছে, স্থানীয় সময় সোমবার (২০ অক্টোবর ২০২৫) ভোর ৫টার দিকে জেদ্দায় এই দুর্ঘটনা ঘটে। মালবাহী একটি গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হাসান বাবুর মৃত্যু হয়।

নিহতের বাবা জামাল উদ্দিন বলেন, “আমার ছেলে চার বছর আগে পরিবারের সুখ-সমৃদ্ধির আশায় সৌদি আরবে যায়। সেখানে একটি কোম্পানিতে মালবাহী গাড়ির চালক হিসেবে কাজ করছিল। ভোরে গাড়ি নিয়ে বের হলে এই দুর্ঘটনা ঘটে।”

নিহতের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলেটি উন্নত জীবনের স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছিল। কিন্তু আজ সে আর ফিরল না। আমরা সরকারের কাছে অনুরোধ করছি, যেন দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।”

দুর্ঘটনার পর সৌদি পুলিশ লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের হিমঘরে সংরক্ষণ করেছে বলে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর