1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

রাজীবপুরে ওপেন হাউজ ডে ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

জিয়াউর রহমান জিয়া রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৩২ বার পঠিত

রাজীবপুরে ওপেন হাউজ ডে ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

জিয়াউর রহমান জিয়া
রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্যবিবাহ, যৌতুকসহ সকল প্রকার অপরাধ প্রতিরোধে কুড়িগ্রামের রাজীবপুরে ওপেন হাউজ ডে ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টার দিকে রাজীবপুর থানার আয়োজনে থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল কবির।

প্রধান অতিথির বক্তব্যে এএসপি রাসেল কবির বলেন, “বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে যাচ্ছে। অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগণের সক্রিয় সহযোগিতা অপরিহার্য।”
তিনি আরও বলেন, “মাদক, জুয়া, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে অভিভাবক, শিক্ষক ও সমাজের সচেতন নাগরিকদের আরও এগিয়ে আসতে হবে।”

রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলামের সভাপতিত্বে এবং এসআই সাজেদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, রাজীবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক মোখলেছুর রহমান, রাজীবপুর বিএম কলেজের অধ্যক্ষ মাহবুব রশীদ মন্ডল, উপজেলা যুবদলের আহ্বায়ক রোস্তম মাহমুদ লিখন, রাজীবপুর সরকারি কলেজ ছাত্রদলের ভাইস-প্রেসিডেন্ট ও বি.এস.এস ডিগ্রির শিক্ষার্থী মো. হাবিব, সাংবাদিক সোহেল রানা প্রমুখ।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, সমাজসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জিয়াউর রহমান জিয়া
মোবা-০১৭০৭৪৫১০৩০

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর