1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ময়মনসিংহে বিডিজবস আয়োজিত চাকরি মেলায় তরুণদের উপচে পড়া ভিড়”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৪৭ বার পঠিত

“ময়মনসিংহে বিডিজবস আয়োজিত চাকরি মেলায় তরুণদের উপচে পড়া ভিড়”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

জনপ্রিয় অনলাইন চাকরি প্ল্যাটফর্ম বিডিজবস ডটকম-এর আয়োজনে ময়মনসিংহে অনুষ্ঠিত হচ্ছে বৃহৎ চাকরি ও ক্যারিয়ার মেলা। মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) সকাল থেকেই শহরের প্রাণকেন্দ্র জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চ প্রাঙ্গণ চাকরি প্রত্যাশীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

মেলায় দেশের শীর্ষস্থানীয় জাতীয় ও স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, এনজিও এবং শিল্পপ্রতিষ্ঠানগুলো অংশ নিয়েছে। এখানে আগত প্রার্থীরা সরাসরি উপস্থিত হয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎকার দিচ্ছেন এবং তাৎক্ষণিক নিয়োগের সুযোগ পাচ্ছেন।

এছাড়া অনলাইনের ঝামেলা ছাড়াই মেলায় সহজ প্রক্রিয়ায় রেজিস্ট্রেশন ও আবেদন সম্পন্ন করার সুবিধা থাকায় তরুণ চাকরি প্রত্যাশীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেছে।

আয়োজক সূত্রে জানা গেছে, তরুণ প্রজন্মের ক্যারিয়ার গঠনে সহায়তা করা এবং চাকরি প্রার্থীদের সঙ্গে নিয়োগদাতাদের সরাসরি সংযোগ স্থাপন করাই এই মেলার মূল উদ্দেশ্য। এক স্থানে একাধিক প্রতিষ্ঠানের নিয়োগ তথ্য জানার পাশাপাশি সরাসরি আবেদন করার সুযোগ থাকায় অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।

দিনব্যাপী এই মেলা চলবে আজ বিকেল ৪টা পর্যন্ত। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা এখনো মেলায় উপস্থিত হননি, তারা যেন দ্রুত এসে নিজেদের ক্যারিয়ারের সম্ভাবনা যাচাই করার সুযোগ গ্রহণ করেন।

চাকরিপ্রার্থীদের মতে, এমন উদ্যোগ তরুণদের জন্য “উদ্দীপনামূলক ও সময়োপযোগী”, যা তাদের ভবিষ্যৎ কর্মজীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর