1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ভালুকায় গণজাগরণ মঞ্চের নেতা গ্রেফতার”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১২২ বার পঠিত

“ভালুকায় গণজাগরণ মঞ্চের নেতা গ্রেফতার”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় গণজাগরণ মঞ্চের অন্যতম নেতা আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) দুপুরে ভালুকা থানা ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। বিএনপি অফিস ভাঙচুরের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত আবুল কালাম আজাদ (৭৫) উপজেলার বাশিল গ্রামের মৃত মৌলভী হাবিবুল্লাহ মাস্টারের ছেলে। তিনি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গঠিত গণজাগরণ মঞ্চের প্রথম সারির নেতা ছিলেন। আন্দোলন চলাকালে শাহবাগে দাঁড়িয়ে তিনি জামায়াত নেতা আবদুল কাদের মোল্লা, মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীসহ যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে বক্তব্য দেন।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে তিনি ব্যক্তিগত পিস্তলের স্থগিত লাইসেন্স নবায়নের জন্য থানায় যান। এ সময় জামায়াত ও শিবিরের কয়েকজন নেতা তাকে শনাক্ত করে বিষয়টি ওসিকে অবহিত করলে পুলিশ তাকে আটক করে।

এ বিষয়ে ভালুকা উপজেলা জামায়াতের আমির সাইফুল্লাহ পাঠান ফজলু বলেন, “আমাদের নেতারা ছিলেন নির্দোষ, অথচ তাদের বিরুদ্ধে সাজানো মামলা দিয়ে ফাঁসানো হয়েছে। আজ সেই সময়ের এক দোসরকে পুলিশ গ্রেফতার করেছে—আমরা এর জন্য কৃতজ্ঞ।”

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবীর বলেন, “জামায়াত-শিবির নেতাদের অভিযোগের পর আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়। পরে বিএনপি অফিস ভাঙচুরের মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর