1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

রামগড়ে গাড়ি চুরির ৪৮ ঘণ্টার মধ্যেই ট্রাকসহ দুই চোর গ্রেফতার

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৮৭ বার পঠিত

রামগড়ে গাড়ি চুরির ৪৮ ঘণ্টার মধ্যেই ট্রাকসহ দুই চোর গ্রেফতার

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির রামগড় থানা পুলিশ মাত্র দুই দিনের মধ্যে চুরি হওয়া একটি ড্রাম ট্রাক উদ্ধার ও দুই আসামীকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, গত ২৭ অক্টোবর রাতের কোনো এক সময়ে রামগড়ের ২নং পাতাছড়া ইউনিয়নের নাকাপা এলাকায় বাদীর ড্রাম ট্রাক (রেজিঃ চট্ট মেট্রো ড–১১–২০২৭) চুরি হয়। এ ঘটনায় রামগড় থানায় মামলা নং–০৬, তারিখ ২৯ অক্টোবর ২০২৫, ধারা–৩৭৯ পেনাল কোডে মামলা রুজু করা হয়।

খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম-এর তত্ত্বাবধানে ও ওসি মোহাম্মদ মঈন উদ্দীন এর নেতৃত্বে এসআই দীপক বিশ্বাস তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ৩১ অক্টোবর লক্ষীপুর সদর এলাকা থেকে ট্রাকসহ দুই আসামীকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন—মোঃ সাগর (২১) ও রাজিব হোসেন এরফান (২০), উভয়েই রামগড় উপজেলার নাকাপা এলাকার বাসিন্দা।

রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীন জানায়, উদ্ধারকৃত ট্রাকসহ আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর