1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

বগুড়া ‎গাবতলীতে চেয়ারম্যান প্রার্থী তোজাম্মেল হত্যা মামলা ৩ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৩ জনের

মোজাফফর রহমান বগুড়া সিনিয়র রিপোটার
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১১৫ বার পঠিত

বগুড়া ‎গাবতলীতে চেয়ারম্যান প্রার্থী তোজাম্মেল হত্যা
মামলা ৩ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৩ জনের

মোজাফফর রহমান বগুড়া সিনিয়র রিপোটার

ঃ ‎বগুড়ার গাবতলীতে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রার্থী তোজাম্মেল হোসেন হত্যা মামলায় আদালত ৩ জনকে মৃত্যুদণ্ড, ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন ও এক আসামিকে খালাস দেওয়া দিয়েছে।

‎মঙ্গলবার (১১ নভেম্বর) বগুড়া জেলা ও দায়রা জজ শাহজাহান কবির জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।
‎ রায় ঘোষণার সময় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মাজেদুর রহমান পিন্টু আদালতে উপস্থিত ছিলেন। বাকি আসামিরা পলাতক রয়েছেন। আদালত জানিয়েছেন, গ্রেফতারের পর তাদের সাজা কার্যকর হবে।

‎মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আবুল কালাম ওরফে বাবুল (৩৫) , মিশু (৩০) ও মানিক (৩২) । যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন দেলোয়ার হোসেন দলু (৬৮), আশিক (৩০) ও মাজেদুর রহমান পিন্টু (৪৬) ।

‎রাষ্ট্রপক্ষের অভিযোগ প্রমাণিত না হওয়ায় শান্ত নামে এক আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এছাড়া শিশু দুই আসামির বিচার শিশু আদালতে এখনো চলমান রয়েছে।

‎ ২০১৭ সালের ২৭ নভেম্বর রাতে গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের বটিয়াভাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তোজাম্মেল হোসেনকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। সে সময় তিনি এক আত্মীয়ের বিয়ের বাড়ি থেকে ফিরছিলেন।
‎বৈঠাভাঙ্গা চারমাথা মোড়ে ওঁৎ পেতে থাকা হামলাকারীরা রামদা দিয়ে কুপিয়ে তোজামকে‌ গুরুতর করে পালিয়ে যায়।
‎পুলিশের তথ্য অনুযায়ী, জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে। নিহতের বড় ভাই আব্দুল মমিন হোসেন গাবতলী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
‎ তদন্ত শেষে সিআইডির তৎকালীন পরিদর্শক সকির উদ্দিন ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
‎এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহতের পরিবার। পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

‎রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করছে আব্দুল বাসেত অ্যাডভোকেট আব্দুল মান্নান ও বরের সভাপতি আতাউর রহমান মুক্তা। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাছেদ বলেন, আমরা এই রায়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন।
‎ আসামিপক্ষের আইনজীবী জানিয়েছেন এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।
‎১১,১১,২০২৫

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর