1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

“৫ দফা দাবিতে ময়মনসিংহে জামায়াতের বিক্ষোভ ও মিছিল”

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৯৫ বার পঠিত

“৫ দফা দাবিতে ময়মনসিংহে জামায়াতের বিক্ষোভ ও মিছিল”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ মহানগর জামায়াতের উদ্যোগে জাতীয় নির্বাচনের আগে গণভোট, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) বাদ জুমা রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর আমীর, ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল। সঞ্চালনায় ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল হাসান শামীম।

সভাপতির বক্তব্যে মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, “জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করতে হবে এবং পিআর পদ্ধতিতে নির্বাচন নিশ্চিত করতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না। সন্ত্রাস, দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামায়াতের আন্দোলন অব্যাহত থাকবে।”

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ময়মনসিংহ জেলা আমীর জনাব আব্দুল করিম। তিনি বলেন, “৫ আগস্টের পর নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। মানুষ নতুনভাবে চিন্তা করছে এবং এখন সবাই জামায়াতকে চায়। দেশের মানুষের কল্যাণে জামায়াত কাজ করায় জনগণ আমাদের ক্ষমতায় দেখতে চায়।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, জেলা কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের প্রার্থী অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান, গৌরীপুর উপজেলা আমীর ও ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের প্রার্থী মাওলানা বদরুজ্জামান, এবং ইসলামী ছাত্রশিবির মহানগর সভাপতি শরিফুল ইসলাম খালিদ।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে শুরু হয়ে ব্রিজ মোড় হয়ে চরপাড়া মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী নেতা-কর্মীরা পিআর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং জাতীয় পার্টিসহ ১৪ দল নিষিদ্ধের দাবিতে স্লোগান দেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুর রশীদ ফরাজি, মহানগর অর্থ সম্পাদক গোলাম মহসিন খান, অফিস সেক্রেটারি খন্দকার আবু হানিফ, কর্মপরিষদ সদস্য ডা. আব্দুল আজিজ, ইঞ্জিনিয়ার আব্দুল বারীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর