1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ময়মনসিংহে টাইফয়েড ক্যাম্পেইন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

মকবুলহোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৫৪ বার পঠিত

ময়মনসিংহে টাইফয়েড ক্যাম্পেইন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

মকবুলহোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহে সিটি কর্পোরেশন পর্যায়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক সমন্বয় সভা আজ১০ নভেম্বর সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়োজনে সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে এ সমন্বয় অনুষ্ঠিত হয়।
এ সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রাসক মোঃ মোখতার আহমেদ।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আওতায় ইতিমধ্যে ৯২ শতাংশ টিকাদান করা হয়েছেবলে সভায় জানানো হয়। এছাড়াও টিকা দান রেজিস্ট্রেশন সন্তোষজনক হারে রয়েছে। ১২ অক্টোবর থেকে শুরু হওয়া এক মাস ব্যাপী টিকাদান ক্যাম্পেইন আগামী ১৩ই নভেম্বর শেষ হবে।

ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের পরিচালক জানান, আমাদের টিকা দান কার্যক্রম প্রায় শেষের দিকে, তাই যেসব স্কুল, মাদ্রাসা এবং এলাকাগুলোতে আমাদের টিকা দানের হার কম সেই সব জায়গাগুলোতে কাজ করতে হবে। যাতে করে আমরা শতভাগ টিকা দান করতে পারি।

সভাপতি বক্তব্য বলেন, টিকা প্রদান ও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটি তথ্য যাতে সঠিক থাকে, সে বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে। ইতিমধ্যে আমাদের সিটি কর্পোরেশনের টিকা প্রদান সন্তোষজনক হারে রয়েছে। তবে আমরা যাতে এই টিকা দান কর্মসূচি শতভাগ সম্পন্ন করতে পারি সে বিষয়ে আমাদের বাকি সময়টুকু কাজ করতে হবে।

এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, ইউনিসেফ এর প্রতিনিধিসহ গণমাধ্যম কর্মীবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর