1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ময়মনসিংহ-২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৩২ বার পঠিত

ময়মনসিংহ-২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক

 

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহ-২ (ফুলপুর–তারাকান্দা) সংসদীয় আসনে বিএনপির ঘোষিত প্রাথমিক মনোনয়ন পরিবর্তনের দাবিতে উপজেলার বালিয়া ইউনিয়নের বালিয়া বাজারে বিক্ষোভ মিছিল হয়েছে। রবিবার বিকালে কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি, সাবেক এমপি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলহাজ্ব আবুল বাসার আকন্দের নেতৃত্বে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে আবুল বাসার আকন্দ বলেন, “এই আসনে যে প্রার্থীর নাম প্রাথমিকভাবে ঘোষণা করা হয়েছে, তা ফুলপুর–তারাকান্দার ভোটারদের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। যেই প্রার্থী ঘোষণা করা হয়েছে তার কাছ থেকে জন গন মুখ ফিরিয়ে নিয়েছে। প্রথমিক মনোনয়ন ঘোষণার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ দেখা দিয়েছে।” তিনি দলের নীতিনির্ধারণী ফোরামের প্রতি মাঠপর্যায়ের সঠিক তথ্য যাচাই করে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার আহ্বান জানান।

সমাবেশে অংশ নেওয়া স্থানীয় সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীরা বলেন, তাঁরা চূড়ান্ত মনোনয়নে আবুল বাসার আকন্দের নাম ঘোষণার দাবি জানাচ্ছেন। তাঁদের ভাষ্য, বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত এই মুক্তিযোদ্ধা সামরিক শাসক এরশাদের আমলেও দলের হাল ধরেছিলেন, যখন অনেকেই দল ত্যাগ করেছিলেন।

১৯৯৬ সালে ফুলপুর–তারাকান্দা থেকে বিএনপির প্রথম এমপি হিসেবে নির্বাচিত হন আবুল বাসার আকন্দ। ২০১৪ সালে কঠিন রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও তিনি বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। স্থানীয়দের মতে, বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও তিনি আওয়ামী লীগের সঙ্গে কোনো আপস করেননি এবং গত ১৭ বছরের আন্দোলন–সংগ্রামে নেতা–কর্মীদের সঙ্গে মাঠে ছিলেন। মামলা–হামলা–গ্রেপ্তারের সময় নেতাকর্মীদের পাশে থেকে আইনি সহায়তাও দিয়েছেন।

গত ৫ আগস্ট সরকারের পতনের পর তিনি নিজে কোনো দুর্নীতি বা অনিয়মের সঙ্গে জড়াননি এবং তাঁর অনুসারীরাও যেন এসবের সঙ্গে সংশ্লিষ্ট না হন—তা নিশ্চিত করেন। স্থানীয়দের মতে, তিনি ‘ক্লিন ইমেজ’-এর নেতা হিসেবে ফুলপুর–তারাকান্দায় পরিচিতি পেয়েছেন।

সমাবেশে বক্তারা বলেন, “এমন একজন যোগ্য নেতার হাতেই ধানের শীষের মনোনয়ন দেওয়া হলে এই আসনে বিএনপির জয় নিশ্চিত হবে। অন্যথায় ফল নিয়ে শঙ্কা থেকেই যাবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর