1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৭৩ বার পঠিত

পুলিশ সুপার কাজী আখতার উল আলম বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার কাজী আখতার উল আলম বদলী জনিত বিদায় অনুষ্টান আজ ২৭নভেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় । তাঁর বিদায়ে ময়মনসিংহ জেলা পুলিশের সকল পুলিশ সদস্যদের হৃদয় ভারাক্রান্ত, অশ্রুসিক্ত। তাঁর জ্ঞান, অভিজ্ঞতা, মহৎ কর্ম, সততা, অনুপ্রেরণা, মানবিকতা প্রত্যেক পুলিশ সদস্যের হৃদয় ছুঁয়ে গেছে, যা চির অমলিন হয়ে থাকবে।

আজ পুলিশ সুপার ছেড়ে গেলেন সেই প্রিয় কর্মস্থল যেখানে ২১ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ থেকে মাত্র ৩৪২ দিনে নিষ্ঠা, জ্ঞান, সুকর্ম, সুশাসনে তিনি জেলার সকল স্তরের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। ময়মনসিংহ জেলা পুলিশের সকল স্তরের পুলিশ সদস্য এবং সাধারণ মানুষ সবার কাছেই তিনি হয়ে উঠেছিলেন পরম শ্রদ্ধার পাত্র, হয়ে উঠেছিলেন “প্রিয় পুলিশ সুপার”।

ময়মনসিংহ জেলার সম্মানিত পুলিশ সুপার সিলেট জেলায় পুলিশ সুপার হিসেবে বদলিজনিত বিদায় বেলায় আবেগ ও ভালোবাসায় সিক্ত হলেন তিনি। অনাড়ম্বর অথচ আন্তরিকতায় পরিপূর্ণ এই বিদায় বেলায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ এবং ময়মনসিংহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

বিদায় বেলায় পুলিশ সুপার ময়মনসিংহ জেলা পুলিশের প্রত্যেক সদস্যকে এবং সকল স্তরের মানুষকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
আমরা ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার কাজী আখতার উল আলম প্রতি তাঁর এই বিদায় লগ্নে গভীর শ্রদ্ধা এবং পরবর্তী কর্মজীবনের জন্য শুভকামনা জ্ঞাপন করা হয় ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর