1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

নজরুল বিশ্ববিদ্যালয়ে মিনিবার ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল অনুষ্ঠিত

মোঃ আব্দুল কাদের স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১১৮ বার পঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে মিনিবার ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল অনুষ্ঠিত

মোঃ আব্দুল কাদের
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আন্তঃবিভাগ মিনিবার ফুটবল টুর্নামেন্টের (ছাত্র ও ছাত্রী) ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে টাইব্রেকারে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এইচআরএম) বিভাগ।
এদিকে ছাত্রীদের বিভাগে টাইব্রেকারে সামাজিক বিজ্ঞান অনুষদকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় কলা অনুষদ।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও মিনিবার ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ড. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. হাবিব-উল-মাওলা এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. আশরাফুল আলম। এছাড়াও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
খেলা শুরুর আগে মাঠে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ দেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, বিদ্রোহী হলের প্রাধ্যক্ষ ড. সাইফুল ইসলাম, শিউলীমালা হলের প্রাধ্যক্ষ ড. হাবিবা সুলতানা, সিএসই বিভাগের প্রধান প্রফেসর ড. শেখ সুজন আলী, এইচআরএম বিভাগের প্রধান মো. রফিকুল আমিনসহ আরও অনেকে।
উল্লেখ্য, গত ১৬ নভেম্বর নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আন্তঃবিভাগ (ছাত্র) ও আন্তঃঅনুষদ (ছাত্রী) মিনিবার ফুটবল প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধন হয়। বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা দপ্তরের আয়োজনে এ প্রতিযোগিতায় ২৫টি বিভাগের ২৫টি দল (ছাত্র) এবং ৬টি অনুষদের ৬টি দল (ছাত্রী) অংশগ্রহণ করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর