1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

অবশেষে ঢাকা-১৮ আসনে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন পেলেন এস এম জাহাঙ্গীর হোসেন

মোঃ আলআমিন সরকার উত্তরা 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৯১ বার পঠিত

অবশেষে ঢাকা-১৮ আসনে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন পেলেন এস এম জাহাঙ্গীর হোসেন

মোঃ আলআমিন সরকার উত্তরা

বহুৎ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকা ১৮ আসনের এম পি পদপ্রার্থী হিসেবে এস এম জাহাঙ্গীর হোসেন চূড়ান্ত মনোনয়ন পাওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি তুরাগ থানা যুব দলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাবেক যুবদল নেতা মোঃ মামুন পারভেজ (তন্ময়) তিনি বলেন বিএনপির নির্বাচনী প্রস্তুতিতে বড় অগ্রগতি এসেছে ঢাকার গুরুত্বপূর্ণ ঢাকা-১৮ আসন ঘিরে। এ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে এস এম জাহাঙ্গীরের ভাইয়ের নাম চূড়ান্তভাবে ঘোষণা করেছে দল।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে কাজ, সাংগঠনিক দক্ষতা, দলের প্রতি আনুগত্য এবং এলাকার রাজনৈতিক বাস্তবতায় এগিয়ে থাকার কারণেই—সকল বিবেচনা শেষে এস এম জাহাঙ্গীর ভাইয়ের নামেই মনোনয়ন চূড়ান্ত হয় বলে জানিয়েছেন দলীয় নেতারা।

মনোনয়ন ঘোষণার পর থেকেই ঢাকা-১৮ আসনে বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে নতুন উচ্ছ্বাস দেখা গেছে। দলীয় সূত্র বলছে, এস এম জাহাঙ্গীরকে সামনে রেখে এবার ধানের শীষ শক্ত প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছে। মাঠে নেমে পড়তে শুরু করেছে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ঢাকা-১৮ আসনে এবার লড়াই বেশ জমবে। জাহাঙ্গীরকে ঘিরে নতুন করে সক্রিয় হয়েছে ধানের শীষের প্রচারযন্ত্র।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর