1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় বিএনপির গণদোয়াতে নেতাকর্মীদের ঢল

আরাফাত রহমান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮ বার পঠিত

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় বিএনপির
গণদোয়াতে নেতাকর্মীদের ঢল

আরাফাত রহমান

স্টাফ রিপোর্টার: বগুড়ায় বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় বগুড়ায় জেলা বিএনপির গণ দোয়া ও মোনাজাতে নেতাকর্মীদের ঢল। ৮ ডিসেম্বর সোমবার জেলা বিএনপির ২৪টি ইউনিট সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বগুড়া জেলা বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণ দোয়াতে উপস্থিত হতে শহরের আলতাফুনেছার খেলার মাঠে একত্রিত হয়। বিকালে বাদ আছর নামাজ শেষে দোয়া পূর্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র রেজাউল কমির বাদশা। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন। মিথ্যা মামলায় খালেদা জিয়াকে কারাগারে নিয়েছে। নির্যাতন চালিয়ে অসুস্থ করে দিয়েছে। খালেদা জিয়ার অসুস্থতার জন্য শেখ হাসিনাই দায়ী। দেশ বিদেশ থেকে চিকিৎসকরা এসে খালেদা জিয়াকে সুচিকিৎসার দিচ্ছেন। বাংলাদেশের মানুষ খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারাদেশের সকল মাদ্রাসা, মসজিদ ও এতিমখানায় দোয়া মাহফিল করেছে। গরু ছাগল সদকায়ে জারিয়া দিয়েছে। হিন্দু সম্প্রদায়ের মানুষরা মন্দিরে প্রার্থনা করেছে। ইনশাআল্লাহ খালেদা জিয়া আল্লাহর রহমতে সুস্থ হয়ে আবারো দেশের মানুষের জন্য কাজ করবেন।
গণ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা আতাউল্লাহ নিজামী। দোয়া ও মোনাজাতে অংশ নেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র রেজাউল করিম বাদশা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, কাজি রফিকুল ইসলাম, মাহবুবর রহমান হারেজ, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, এড. হামিদুল হক চৌধুরী হিরু, মোর্শেদ মিল্টন, মাফতুন আহমেদ খান রুবেল, এড. পিপি আব্দুল বাছেদ, আব্দুল মুহিত তালুকদার, ফজলুল বারী তালুকদার বেলাল, ডা. শাহ মো: শাজাহান আলী, সাবেক পিপি এড. সাইফুল ইসলাম, এড. মোজাম্মেল হক, এড. রফিকুল ইসলাম, জেলা বিএনরি সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, জাহিদুল ইসলাম হেলাল, যুগ্ম সম্পাদক তৌহিদুল আলম মামুন, শেখ তাহাউদ্দিন নাহিন, মনিরুজ্জামান মনি, এনামুল হোক নতুন, এনামুল হক শাহিন, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলাইমান আলী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. সৈয়দ জহুরুল আলম, সাংগঠনিক সম্পাদক আবু সালেহ নয়ন, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল ওয়াদুদ, জেলা কৃষক দলের আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব এনামুল হক সুমন, জেলা জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীল আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, শহর স্বেচ্ছাসেবকদলের সভাপতি জামিলুর রহমান শাওন, সাধারণ সম্পাদক হোসেন আলী, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ,শহর ছাত্রদলের সভাপতি এসএম রাঙ্গা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন।
খালেদা জিয়ার সুস্থতার কামনায় গণ দোয়ার বিষয়ে জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূসের আন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে দেশের সকল সেক্টরে প্রতিনিধিরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কমনা করেছেন। বেগম খালেদা জিয়া এখন বাংলাদেশের অভিভাবক। আমরা বগুড়াবাসি আমাদের দায়িত্ব বেশি সেকারণে আমরা গণদোয়ার আয়োজন করেছি। ইনশাআল্লাহ তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর