1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

কুড়িগ্রামে বুড়ি তিস্তা রক্ষায় মানববন্ধন

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১২৯ বার পঠিত

কুড়িগ্রামে বুড়ি তিস্তা রক্ষায় মানববন্ধন

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি

বুড়ি তিস্তা শাসন করো,পরিবেশ রক্ষা করো’ প্রতিপা‌দ্যে কুড়িগ্রামের উলিপুর বুড়ি তিস্তা নদী পাড় কেটে স্থাপনা নির্মাণ ও অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।
সোমবার (০৫ মে) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ প‌রি‌বেশ আন্দোলন (বাপা) এবং যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’ উলিপুর উপজেলা শাখার যৌথ আয়োজনে এ কর্মসূ‌চি পা‌লিত হয়।
গত বছর ডেলটা প্ল্যান কর্মসূচির আওতায় ১৬ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে নদী‌টি খননের কাজ করা হয়। কিন্তু বর্তমানে বুড়িতিস্তা নদীর স্বাভাবিক পানি প্রবাহে বিঘ্ন সৃষ্টি করে পুনরায় দখলের পায়তারা করছেন একটি মহল। পৌরশহরের গুনাইগাছ ব্রিজ জোদ্দারপাড়া এলাকায় অ‌বৈধ স্থাপনা নির্মাণসহ দেদারসে ন‌দীর পাড় কে‌টে নি‌য়ে যা‌চ্ছে এক‌টি মহল।
বুড়ি তিস্তাকে শাসন করো, উলিপুরের পরিবেশ রক্ষা করো’ এই প্রতিপা‌দ্যে গ্রীন ভ‌য়েস উলিপুর শাখার যুগ্ম সাংগঠ‌নিক সম্পাদক সৌরভ ইসলামের সঞ্চালনায় বক্তব্য রা‌খেন, গ্রীন ভ‌য়ে‌সের রংপুর বিভাগীয় সমন্বয়ক র‌বিউল ইসলাম রু‌বেল, কু‌ড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক নুরনবী সরকার, উলিপুর উপ‌জেলা শাখার উপ‌দেষ্টা র‌ফিকুল ইসলাম আনছা‌রী, বাপা’র সদস্য মত‌লেবুর রহমান, সা‌বেক ছাত্রনেতা ফি‌রোজ ক‌বির কাজল প্রমুখ।এ সময় বক্তারা অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করণ, ও দখলদারদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দা‌বি তুলে ধরেন।
উলিপুর উপ‌জেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা ব‌লেন, অবৈধ বালু উত্তোলনের বিষ‌য়ে আমা‌দের অ‌ভিযান অব্যাহত র‌য়ে‌ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর