1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা ও অভিন্দন জানালেন সাভার পৌর মেয়র প্রার্থী খোরশেদ আলম

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৩১৪ বার পঠিত

দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা ও অভিন্দন জানালেন সাভার পৌর মেয়র প্রার্থী খোরশেদ আলম

মোঃ মনির মন্ডল, সাভারঃ দেশনেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফেরার আনন্দে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে রাজধানীর রাজ পথ।

বেগম খালেদা জিয়ার দেশে ফেরার আনন্দটা শুধু বিএনপির নেতা কর্মিদের মাঝেই সিমাবদ্ধ নয়। আজ মঙ্গলবার ঢাকার রাজপথে নেমেছিলো সর্বস্তরের জনতার ঢল।

এরই ধারাবাহিকতায় দেশনেত্রী খালেদা জিয়াকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে ঢাকা জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী খোরশেদ আলমের নেতৃত্বে সাভার পৌর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সাথে নিয়ে একটি গাড়ি শোভাযাত্রা নিয়ে রাজধানীর হাজি ক্যাম্প সংলগ্ন সড়কে অবস্থান নেন।

এসময় বেগম জিয়া সুস্থ অবস্থায় দেশে ফেরার আনন্দে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক খোরশেদ আলম দলীয় পতাকা হাতে নিয়ে নিজেই স্লোগান দিতে থাকেন। যা এর আগে কখনো খুব একটা দেখা যায়নি। কিন্তু আজ দেশনেত্রী খালেদা জিয়া সুস্থ অবস্থায় দেশে ফেরার আনন্দে নিজেকে আর নিয়ন্ত্রনে রাখতে পারেনি। দলীয় পতাকা হাতে নিয়ে নিজেই দিতে থাকেন স্লোগান।

দেশনেত্রীকে বহন করা গাড়ি বহরটি যখন সম্মুখ দিয়ে যেতে থাকে তখনও নিজের মুখে স্লোগানে স্লোগানে দেশনেত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান খোরশেদ আলমসহ সাভার পৌর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এসময় খোরশেদ আলম মিডিয়ার সামনে বলেন, ১৮ কোটি মানুষের নেত্রী, দেশনেত্রী খালেদা জিয়া দীর্ঘ চার মাস লন্ডনে চিকিৎসা শেষে আজ সুস্থ অবস্থায় দুই পুত্রবধুদের সাথে নিয়ে দেশে ফিরেছেন এর চেয়ে বেশী আনন্দের আর কিছু হতে পারে না। আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে ফেরায় ঈদের দিনের চাইতেও অনেক বেশী আনন্দ অনুভব করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর