1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

রাজিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

জিয়াউর রহমান জিয়া , রাজিব পুর প্রতিনিধি:-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৪১ বার পঠিত

রাজিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

জিয়াউর রহমান জিয়া , রাজিব পুর প্রতিনিধি:-

কুড়িগ্রাম রাজিব পুরে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরের প্রথম প্রহরে রাজিবপুর শিশু পার্ক মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির কর্মসূচির সূচনা হয়। উপজেলার সব থানা ঘুরে একই দৃশ্য দেখা যায়।

সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর উপজেলা মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে জাতির বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসন, রাজিবপুর থানা পুলিশ, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম শামীম , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদেকুল ইসলাম রাজিব পুর থানার অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া , রাজিব পুর সদর ইউপি চেয়ারম্যান মিরন মোঃ ইলিয়াস রাজিব পুর উপজেলার বি এন পির আহ্বায়ক অধ্যাপক মোঃ মোখলেছুর রহমান জামাত ইসলামী উপজেলা আমির আবুল বাশার আব্দুল লতিফ প্রতিনিধিবৃন্দ, উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা, আনসার ও ভিডিপি সদস্যরা, রাজিবপুরে আর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা, শহিদদের আত্মত্যাগ, স্বাধীনতার ইতিহাস ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল পুষ্পস্তবক অর্পণ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, উপজেলা চত্বরে বিভিন্ন দপ্তরের স্টল প্রদর্শনী, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ডিসপ্লে ও ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং দোয়া মাহফিল।

উৎসবমুখর এ আয়োজনে রাজিবপুরের আকাশ-বাতাস ভরে ওঠে বিজয়ের আনন্দে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শহিদদের আত্মত্যাগ স্মরণে রাজিবপুর বাসীর অংশ নেয় এক আনন্দঘন মহামিলনে।

জিয়াউর রহমান জিয়া
০১৭০৭৪৫১০৩০

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর