
নিজস্ব প্রতিবেদক ঃ
দেশনেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফেরার আনন্দে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে রাজধানীর রাজ পথ।
বেগম খালেদা জিয়ার দেশে ফেরার আনন্দটা শুধু বিএনপির নেতা কর্মিদের মাঝেই সিমাবদ্ধ নয়। আজ মঙ্গলবার ঢাকার রাজপথে নেমেছিলো সর্বস্তরের জনতার ঢল।
এরই ধারাবাহিকতায় দেশনেত্রী খালেদা জিয়াকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে বিএনপির উত্তর ময়মনসিংহের যুগ্ন আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান তারাকান্দা উপজেলার আহ্বায়ক ময়মনসিং ২ আসনের এমপি প্রার্থী মোতাহার হোসেন তালুকদার নেতৃত্বে ফুলপুর তারাকান্দা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সাথে নিয়ে একটি গাড়ি শোভাযাত্রা নিয়ে রাজধানীর কুড়িল বিশ্বরোড সংলগ্ন সড়কে অবস্থান নেন।
এসময় বেগম জিয়া সুস্থ অবস্থায় দেশে ফেরার আনন্দে ময়মনসিংহ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার দলীয় পতাকা হাতে নিয়ে নিজেই স্লোগান দিতে থাকেন। যা এর আগে কখনো খুব একটা দেখা যায়নি। কিন্তু আজ দেশনেত্রী খালেদা জিয়া সুস্থ অবস্থায় দেশে ফেরার আনন্দে নিজেকে আর নিয়ন্ত্রনে রাখতে পারেনি। দলীয় পতাকা হাতে নিয়ে নিজেই দিতে থাকেন স্লোগান।
দেশনেত্রীকে বহন করা গাড়ি বহরটি যখন সম্মুখ দিয়ে যেতে থাকে তখনও নিজের মুখে স্লোগানে স্লোগানে দেশনেত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান মোতাহার হোসেন তালুকদার তারাকান্দা ফুলপুর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এসময় মোতাহার হোসেন তালুকদার দৈনিক বাংলা নিউজ টিভি কে বলেন, ১৮ কোটি মানুষের নেত্রী, দেশনেত্রী খালেদা জিয়া দীর্ঘ চার মাস লন্ডনে চিকিৎসা শেষে আজ সুস্থ অবস্থায় দুই পুত্রবধুদের সাথে নিয়ে দেশে ফিরেছেন এর চেয়ে বেশী আনন্দের আর কিছু হতে পারে না। আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে ফেরায় ঈদের দিনের চাইতেও অনেক বেশী আনন্দ অনুভব করছি।