1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

রাজিবপুরে নির্বাহী কর্মকর্তার দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

জিয়াউর রহমান জিয়া রাজিবপুর ( কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১১০ বার পঠিত

রাজিবপুরে নির্বাহী কর্মকর্তার
দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

জিয়াউর রহমান জিয়া রাজিবপুর ( কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ

মানবিক সহায়তা বাস্তবায়ন কর্মসূচির আওতায় কুড়িগ্রামের রাজিবপুরে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) রাজিবপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং রাজিবপুর ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এফ এম শামীম। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাইফুল হাসান খান।

অনুষ্ঠানে মোট ৩৫০ জন দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণকালে রাজিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরণ মো. ইলিয়াস বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় রাজিবপুর ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য উপস্থিত ছিলেন।

জিয়াউর রহমান জিয়া
০১৭০৭৪৫১০৩০

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর