1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

পানছড়িতে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১০২ বার পঠিত

পানছড়িতে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ টহল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)।

বুধবার (২৫ ডিসেম্বর ২০২৫) দুপুরে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পানছড়ি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন জেসিও-নায়েব সুবেদার ব্যান্ড মোঃ তুষার হোসেন। ব্যাটালিয়ন সদর থেকে পশ্চিম-উত্তর দিকে অবস্থিত কানুনগো পাড়া এলাকায় অভিযানটি পরিচালিত হয়।

টহল চলাকালে ভারতীয় কম্ফোর্ট, পন্ডস পাউডার, বিভিন্ন ধরনের আন্ডার গার্মেন্টস ও শর্ট গেঞ্জিসহ নানা প্রকার চোরাচালানী মালামাল উদ্ধার করা হয়। আটককৃত এসব মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪২ হাজার ৭০০ টাকা বলে জানা গেছে।

বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত চোরাচালানী মালামাল আইনানুগ প্রক্রিয়ায় চট্টগ্রামের সীতাকুণ্ড কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত নিরাপত্তা জোরদার করতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) নিয়মিতভাবে টহল ও বিশেষ অভিযান পরিচালনা করে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর