1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ভালুকায় দীপু দাস হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১২৬ বার পঠিত

ভালুকায় দীপু দাস হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহের শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে দীপু দাস হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সারাদেশে মব সহিংসতা বন্ধের দাবিতে গণতান্ত্রিক অধিকার কমিটির আজ ২৫ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গণতান্ত্রিক অধিকার কমিটি, ময়মনসিংহ জেলার আহ্বায়ক অধ্যাপক কাজী ফরিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা কমিটির সদস্য, অধ্যাপক তারিকুল ফেরদৌস, আবু বক্কর সিদ্দীক রোমেল, কবি সরকার আজিজ, ইমতিয়াজ আহমেদ, আব্দুর রাজ্জাক, আরিফুল হাসান, জেনাস ভৌমিক, শিক্ষক দেবব্রত সাহা, সাংস্কৃতিক কর্মী নাসিমা আক্তার প্রমুখ। সঞ্চালনা করেন জেলা কমিটির সদস্য গৌতম কর।

সমাবেশে বক্তার বলেন, “ভালুকা মাস্টারবাড়ীতে পাইয়োনিয়ার কারখানায় ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে পিটিয়ে হত্যা করা হয় দীপু দাসকে। হত্যার পর লাশকে ঝুলিয়ে আগুনে পোড়ানো হয়। এই নৃশংস ঘটনায় সারাদেশের মানুষ স্তম্ভিত হয়েছে। দীপুর চাকুরীর পদন্নোতি অন্যায়ভাবে রুখতে ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে মিথ্যা ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে দেওয়া হয়। পরবর্তীতে পুলিশ দিয়ে উত্তেজিত মবকে মোকাবিলা না করে উগ্রগোষ্ঠীর হাতে তুলে দেওয়া হয়েছে দীপুকে। ফলশ্রুতিতে দীপুকে নৃশংস মৃত্যুর শিকার হতে হয়। এই হত্যাকান্ডের সাথে জড়িত কোম্পানির মালিক, কর্মকতা সকলকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

বক্তারা আরো বলেন, “আমাদের দেশের মানুষ ধর্মপ্রাণ তারা ধর্মীয় উগ্রতা কখনোই সমর্থন করে না। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে একদল স্বার্থান্বেষী গোষ্ঠী ক্রমাগত সাম্প্রদায়িক উগ্রতা তৈরীর চেষ্টা করছে। আওয়ামীলীগের সময়ে যে বিচারহীনতার সংস্কৃতি তৈরী হয়েছিলো তার কোন সংস্কার হয়নি। বিচারহীনতার কারনে একের পর এক হত্যাকান্ড ঘটে চলেছে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আইনের শাসন প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক সংস্কার জরুরী ছিলো। গণতান্ত্রিক সংস্কারের ক্ষেত্রে অন্তর্বতীকালীন সরকারের উদ্যোগ অপর্যাপ্ত। মানুষের জানমালের কোন নিরাপত্তা সরকার দিতে পারছে না। আসন্ন নির্বাচনকে বানচাল করতে সারাদেশে একটা অস্থিশীল পরিবেশ তৈরীর ষড়যন্ত্র চলছে।”

গণতান্ত্রিক অধিকার কমিটি সারাদেশে একটি গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক সমাজ নির্মাণের জন্য আন্দোলন করছে। পরিশেষে বক্তারা দীপু হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচার ও মব সহিংসতা বন্ধের দাবি জানান এবং গণতান্ত্রিক বাংলাদেশ নির্মানের লড়াইয়ে সমাজের সকল অংশের মানুষকে শামিল হবার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর