
বিএনপির দলীয় মনোনীত প্রার্থী মোঃ আবুল কালাম মনোনয়ন ফরম জমা দিয়েছেন
মোঃ আবুল খায়ের (মনোহরগঞ্জ) কুমিল্লা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য নির্বাচন উপলক্ষে, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা বিএনপির মনোনীত ধানের শীষ প্রতিকের মনোনীত প্রার্থী মোঃ আবুল কালাম মনোনয়ন ফরম জমা দিয়েছেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি’র নিকট।এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী, সাধারণ সম্পাদক অধ্যাপক সরোয়ার জাহান ভূইয়া দোলন, প্রস্তাবকারী হিসাবে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি মোঃ শরীফ হোসেন, সমর্থনকারী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন সৈকত। এর পূর্বে নির্বাচন কমিশনের বাহিরে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব শাহ সুলতান খোকন, প্রফেসর আলী মর্তুজা,এস এম মুনসুর, কাজী আবুল বাসার, সহ-সাধারণ সম্পাদক জাফর ইকবাল বাচ্চু, আবুল কাশেম,সাংগঠনিক সম্পাদক মোঃ মোবারক হোসেন, দপ্তর সম্পাদক জি এম আহসান উল্লাহ সোহাগ সহদপ্তর সম্পাদক মোঃ আবুল খায়ের, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ রহমত উল্লাহ জিকু সদস্য সচিব মোঃ আমান উল্লাহ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ বাহার আলম মজুমদার, সদস্য সচিব আনোয়ার হোসেন মোহন, ছাএদলের সদস্য সচিব নুর মোহাম্মদ মেহেদীসহ আরো অনেকে।